প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুরান ঢাকার বংশালে কেপি ঘোষ স্ট্রিটে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টায় এই আগুনের সূত্রপাত হয়। সরু গলি ও প্রচুর ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। বর্তমানে তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার ফোন পেয়ে প্রাথমিকভাবে দুই ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও একটি ইউনিট যুক্ত করা হয়েছে। আগুনের সঙ্গে প্রচুর ধোঁয়া সৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তবে এখনো কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘক্ষণ ধোয়া থাকার পর হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। আগুনের স্থান থেকে ছোট ছোট বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে। বর্তমানে বংশাল এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। কেপি ঘোষ স্ট্রিটের গলি খুবই সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঢুকতে পারছে না। তাই কর্মীরা ভবনের ২০ থেকে ২৫ গজ দূরে গাড়ি রেখে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন। ভবনের নিচে বেশ কয়েকটি দোকান থাকায় অগ্নিকাণ্ডের তীব্রতা বাড়ছে বলে জানা গেছে।

অধিদপ্তর জানিয়েছে, সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে।
১৪ ঘণ্টা আগে
টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। প্রণোদনায় বলা হয়েছে, ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে ১০ টাকা ৫০ পয়সা দরে।
১৫ ঘণ্টা আগে
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে আদালতের নির্দেশে রংপুর কেন্দ্রীয় কারাগারে তাদের জিজ্ঞাসাবাদ করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তোফায়েল আহমেদ।
১৮ ঘণ্টা আগে
নতুন বেতন-ভাতা কাঠামো বাস্তবায়নের আগে সরকারি কর্মজীবী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-ব্যয়ের হিসাব এবং সম্পদবিবরণী প্রতিবছর হালনাগাদ করে প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
১৯ ঘণ্টা আগে