প্রতিবেদক, রাজনীতি ডটকম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মাদ মাছুদের পদত্যাগের দাবিতে কুয়েট ক্যাম্পাসে আমরণ অনশন করছেন সেখানকার শিক্ষার্থীরা। তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে এবার রাজধানীর শাহবাগ এলাকা অবরোধ করেছেন ঢাকার শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে শাহবাগে সমবেত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শাহবাগ মোড় অবরোধ করে তারা কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।
রাতের সমাবেশে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, দিনের পর দিন আন্দোলন করে গেলেও কুয়েটের উপাচার্য পদত্যাগ করেননি বা তাকে অপসারণ করেনি সরকার। অথচ সরকারের উপদেষ্টা পরিষদে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছেন। দাবি না পূরণ হওয়ায় এখন তারা অবরোধ কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন।
শিক্ষার্থীরা আরও বলেন, তাদের দাবি একটাই— কুয়েটের ‘দালাল’ ভিসির পদত্যাগ। তিনি পদত্য্যাগ না করা পর্যন্ত আমরা ‘ব্লকেড কর্মসূচি’ চালিয়ে যাব।
গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের একাংশের দাবি, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে সাধারণ ছাত্রদের বিক্ষোভ মিছিলে ছাত্রদল বহিরাগতদের নিয়ে হামলা করেছে।
একই ঘটনায় ছাত্রদলের দাবি, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির হামলা করেছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথা বললেও সাধারণ ছাত্রদের নাম ভাঙিয়ে এই দুটি সংগঠন রাজনীতি করছে।
ওই ঘটনার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ক্লাস বর্জন করেন। ওই সময় তারা উপাচার্য, উপউপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ এবং ছাত্র রাজনীতি বন্ধসহ ছয় দাবিতে আন্দোলন করেন। ধীরে ধীরে তাদের সেই আন্দোলন উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নিয়েছে।
আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা সোমবার (২১ এপ্রিল) থেকে ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন। মঙ্গলবার রাত পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত ছিল। এর মধ্যে চারজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রীরাও মঙ্গলবার তাদের আবাসিক হলের তালা ভেঙে হলে প্রবেশ করেছেন।
এদিকে বিকেলে ছাত্রকল্যাণ পরিচালক মো. আব্দুল্লাহ ইলিয়াস আক্তারসহ সিনিয়র শিক্ষকদের কয়েকজন অনশনরত শিক্ষার্থীদের কাছে যান। আব্দুল্লাহ ইলিয়াস বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। শিক্ষকরা অনশনস্থলে সার্বক্ষণিক অবস্থান করছেন। অনশনস্থলে মেডিকেল টিম রাখা হয়েছে। একই সঙ্গে আমরা শিক্ষার্থীদের আলোচনায় আসার জন্য বোঝানোর চেষ্টা করছি।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনা করা সম্ভব হব
১৩ ঘণ্টা আগে
শিল্প খাতে গ্যাস-সংকট মোকাবিলায় নতুন এলএনজি টার্মিনাল স্থাপন এবং ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আকস্মিক বা সাময়িক গ্যাস-সংকটের কারণে শিল্প খাত যাতে বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, সে জন্য দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন এলএনজি টার্মিন
১৪ ঘণ্টা আগে
সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ
১৪ ঘণ্টা আগে
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৭ ঘণ্টা আগে