ঢাবি প্রতিনিধি

ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ সোমবার (২৫ আগস্ট)। কাল মঙ্গলবার (২৬ আগস্ট) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর ৩৮ তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে স্থাপিত চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এর আগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে ৩৪ জন আবেদন করলে আপিলের রায়ে সবাই প্রার্থিতা ফিরে পান।
এদিকে সোমবারও বন্ধ থাকছে প্রচারণা। মঙ্গলবার থেকে শুরু হবে এবারের ডাকসু নির্বাচনের প্রচারণা। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ক্যাম্পাসে কুশল বিনিময়সহ নানা অনানুষ্ঠানিক মাধ্যমে নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
এর আগে, ডাকসুর ২৮টি পদের বিপরীতে ৫০৯ টি মনোনয়ন জমা পড়েছিল এবার। ডাকসু নির্বাচনের প্রাথমিক বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করলে দেখা যায় ৫০৯ মনোনয়নের বিপরীতে বৈধ প্রার্থী ৪৬২ জন হল এবং হল সংসদে ১১০৮ জন।

বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।
৩ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
৪ ঘণ্টা আগে
আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়।
৫ ঘণ্টা আগে
পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’
৫ ঘণ্টা আগে