কাল ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল শুক্রবার (১৫ মার্চ) অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।

এরই মধ্য দেশের সব বিভাগীয় শহরে পরীক্ষার কেন্দ্র প্রস্তুত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কলেজ পর্যায়ের পরীক্ষা

পরীক্ষার সময় ও নম্বর :

মোট ১০০টি প্রশ্নের বিপরীতে ১০০ নম্বরে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সঠিক উত্তরের জন্য ১ নম্বর যুক্ত হবে এবং ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে শূণ্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে।

উল্লেখ্য, গত বছর ৯ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১৮তম শিক্ষক নিবন্ধনে অংশগ্রহণের আবেদন গ্রহণ করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঘরের চালে সৌরবিদ্যুৎ করেন, সব সরকারের ওপর চাপাবেন না: স্বাস্থ্যমন্ত্রী

দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

১৬ ঘণ্টা আগে

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে।

১৬ ঘণ্টা আগে

বাংলাদেশের বিচার বিভাগ সবচেয়ে স্বাধীন: আইনমন্ত্রী

বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন বলেই ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতারা গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন।

১৮ ঘণ্টা আগে

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২৮ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

১৯ ঘণ্টা আগে