ডেস্ক, রাজনীতি ডটকম

বিসিএস ক্যাডার সমমানের নবম গ্রেডে বেতন নির্ধারণ ও দ্রুত স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠনসহ চার দাবিতে চলমান কর্মবিরতির কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা নিতেও শুরু করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি তাদের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত জানায়।
এর আগে বার্ষিক পরীক্ষা স্থগিত করে সোমবার (১ ডিসেম্বর) থেকে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচি শুরু করেছিলেন শিক্ষকরা। মঙ্গলবারও কর্মবিরতি চলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা হয়নি। রাতে কর্মসূচি স্থগিত করে বুধবার (৩ ডিসেম্বর) থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা এসেছে।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যেন কোনোভাবে ব্যাহত না হয়, বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।
পরীক্ষার অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকেরা যে মানসিক চাপের মধ্যে ছিলেন, তা অনুধাবন করে দায়িত্ববোধের জায়গা থেকে শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানিয়েছে শিক্ষক সমিতি।
এ ছাড়া ৩ ডিসেম্বর বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে শিক্ষক সমিতি শিক্ষকদের ন্যায্য দাবিদাওয়া সমাধানের পথে এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ দাবি করেছে।
এ ঘোষণার পর বুধবার সকাল থেকেই সারা দেশে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নির্বিঘ্নে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবর মিলেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা স্বস্তি জানিয়েছেন।
মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চার দফা দাবি হলো—

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
৬ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
৮ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৯ ঘণ্টা আগে