১১ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু করার প্রস্তাব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদের কর্মকর্তারা আজ মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ প্রস্তাব জমা দেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রশ্নপত্র রাখা আছে, সম্প্রতি দেশের এমন স্থানগুলোতেও হামলার কারণে এইচএসসি পরীক্ষা শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে স্থগিত করা এইচএসসি পরীক্ষা ১১ আগস্ট থেকে শুরু করার কথা ছিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঘরের চালে সৌরবিদ্যুৎ করেন, সব সরকারের ওপর চাপাবেন না: স্বাস্থ্যমন্ত্রী

দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

৭ ঘণ্টা আগে

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে।

৮ ঘণ্টা আগে

বাংলাদেশের বিচার বিভাগ সবচেয়ে স্বাধীন: আইনমন্ত্রী

বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন বলেই ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতারা গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন।

৯ ঘণ্টা আগে

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২৮ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

১০ ঘণ্টা আগে