প্রতিবেদক, রাজনীতি ডটকম

পাঁচ দাবিতে শাহবাগ মোড় ঘিরে অবস্থান-অবরোধে অনড় প্রকৌশল শিক্ষার্থীরা অবশেষে কিছুটা নমনীয় হয়েছেন। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার সময় শিক্ষার্থীদের লাঠিচার্জ-জলকামানে নাকাল করার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার সশরীরে হাজির হয়ে দুঃখ প্রকাশ করলে আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে চলে গেছেন।
বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার পর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে হাজির হন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগকে ‘অপ্রীতিকর’ বলে অভিহিত করেন। পুলিশের এমন আচরণের কারণে দুঃখ প্রকাশ করেন ও ক্ষমা চান।
ডিএমপি কমিশনারের ক্ষমা চাওয়ার পরপরই দুঃখ প্রকাশের পরপরই শাহবাগ ছাড়তে থাকেন আন্দোলনকারী প্রকৌশল শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, জনদুর্ভোগ তৈরি করে— এমন কোনো কর্মসূচি আর দেবেন না। পাশাপাশি দাবি-দাওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলবে।
এর আগে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খানও বলেছিলেন, আন্দোলনে শিক্ষার্থীদের মারধরের ঘটনায় পুলিশ পুলিশ প্রতিনিধি ক্ষমা চাইবে। তিনি বলেন, কথায় কথায় যমুনা অভিমুখে যাত্রা অনভিপ্রেত। তবে শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এর জন্য ক্ষমা চাইবেন পুলিশের প্রতিনিধি।
এর আগে বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর রেলভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
দীর্ঘ দেড় ঘণ্টা ধরে বৈঠক চললেও সে বৈঠক থেকে কোনো সমাধান উঠে আসেনি। বৈঠকের পর উপদেষ্টা ফাওজুল কবির বলেন, সমস্যা সমাধানে যে কমিটি গঠন করা হয়েছে, বৈঠকে তাদের পাঁচজনই অনুপস্থিত ছিলেন। তাই আগামীকাল পুরো কমিটি নিয়ে আবার বৈঠকে বসব।
উদ্ভূত পরিস্থিতি সমাধানে শিক্ষার্থীদের পাশাপাশি অংশীজন শিক্ষক এবং অন্য প্রকৌশলীদের সঙ্গেও বৈঠক করা হবে বলে জানান সরকারের এ উপদেষ্টা।
অন্যদিকে বুধবার আন্দোলনে হামলার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষমা প্রার্থনা ও হামলায় জড়িত পুলিশ সদস্যদের বহিষ্কারসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন। বলেন, এসব দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলন চলবে। পাশাপাশি বৃহস্পতিবার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইইবি) সাংবাদিকদের উপস্থিতিতে নতুন কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন তারা।
প্রকৌশল শিক্ষার্থীদের এখন যে পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেগুলো হলো—

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে।
৫ ঘণ্টা আগে
জাপানের সিনিয়র ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোযুকি বলেন, বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তি গড়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি জাপানের মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল (এফওআইপি) গড়ার পরিকল্পনা সম্পর্কে বাংলাদেশকে অবহিত করেন।
৬ ঘণ্টা আগে
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের মূল কেন্দ্র পরিবার। একটি পরিবারের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও জীবনযাত্রার মানের উন্নয়ন নিশ্চিত করা গেলে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই এসডিজি বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে সাধারণ মানুষের প্রয়োজন ও জীবনমানের উন্নয়নকে সর্ব
২০ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘পলিটিক্যাল ক্লাউন’ আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের যে সেক্রেটারি জেনারেল, অর্থাৎ ওবায়দুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন।’
২০ ঘণ্টা আগে