অধ্যাপক শমশের আলী আর নেই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অধ্যাপক শমশের আলী। ছবি: সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক এম শমশের আলী আর নেই। প্রথিতযশা এই পরমাণু বিজ্ঞানী সত্তরের দশকে আণবিক শক্তি কমিশনের (বর্তমানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন) পরিচালক ছিলেন।

শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক শমশেরের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক শোকবার্তায় বলা হয়েছে, রোববার (৩ আগস্ট) বাদ জোহর ধানমন্ডির ৭ নম্বরে বায়তুল আমান মসজিদে শমশের আলীর জানাজা হবে। তার সম্মানে ও শোক পালনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে রোববার ছুটি ঘোষণা করা হয়েছে।

যশোর জিলা স্কুল থেকে এসএসসি ও রাজশাহী কলেজ থেকে এইএসসি পাস করার পর শমশের আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬১ সালে পাকিস্তান আণবিক শক্তি কমিশনে কর্মজীবন শুরু তার। পরে উচ্চ শিক্ষার জন্য চলে যান যুক্তরাজ্যে, ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে তাত্ত্বিক পারমাণবিক পদার্থবিদ্যায় পিএইচডি করেন।

দেশে ফিরে ঢাকায় আণবিক শক্তি কেন্দ্রে সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে যোগ দেন শমসের আলী। ১৯৭০ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির পরিচালক ছিলেন। পরে ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।

১৯৯২ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করলে প্রতিষ্ঠাকালীন উপাচার্যের দায়িত্ব দেওয়া হয় অধ্যাপক শমশের আলীকে। পরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেরেন। ২০০২ সালে বেসরকারি সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় চালু হলে সেখানেও প্রতিষ্ঠাকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতি ছিলেন অধ্যাপক শমশের আলী। তিনি বাংলা একাডেমির একজন ফেলো এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির আজীবন সদস্য এবং আমেরিকান ফিজিক্যাল সোসাইটির সদস্য ছিলেন।

‘পবিত্র কোরআনে বৈজ্ঞানিক ইঙ্গিত’, ‘বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিম অবদান’, ‘আলাদিনস রিয়েল ল্যাম্প: সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ শিরোনামে বই লিখেছেন শমশের আলী। মাদার তেরেসা স্বর্ণপদক, খান বাহাদুর আহসানউল্লাহ স্বর্ণপদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হরিপ্রসন্ন রায় স্বর্ণপদক, জগদীশচন্দ্র বসু স্বর্ণপদকসহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ: ৪ লাখ পরীক্ষার্থীর সাড়ে ১০ লাখ আবেদন

ফল প্রকাশের পরদিন ১১ আগস্ট থেকে আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীদের পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। গতকাল সোমবার পর্যন্ত এ আবেদনের সুযোগ পেয়েছেন পরীক্ষার্থীরা। প্রতিটি পত্রের ফল পুনর্নিরীক্ষণের জন্য পরীক্ষার্থীদের ১৫০ টাকা করে ফি দিতে হয়েছে।

১২ ঘণ্টা আগে

দেশে সারের সংকট নেই, চাহিদার অতিরিক্ত মজুত: কৃষিমন্ত্রী

সরকারের প্রথম ১৮০ দিনে কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি ‘সন্তোষজনক’ বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী। কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

১৩ ঘণ্টা আগে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে

এর আগে সোমবার রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার ইন্সপেক্টর আবদুল হান্নান মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।

১৪ ঘণ্টা আগে

পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের পদত্যাগ

মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পিএসসি সচিবালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন জানিয়ে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, “চেয়ারম্যান স্যারের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।”

১৪ ঘণ্টা আগে