গবেষণায় আরইউআর র‍্যাংকিংয়ে ৯৪৯তম উত্তরা ইউনিভার্সিটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ জুন ২০২৫, ২১: ৫৫

রাউন্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং (আরইউআর) ২০২৫-এ গৌরবজনক স্থান পেয়েছে উত্তরা ইউনিভার্সিটি। সবশেষ প্রকাশিত এই র‍্যাংকিংয়ে গবেষণায় বিশ্ববিদ্যালয়টি বিশ্বব্যাপী ৯৪৯তম স্থান অর্জন করেছে।

উত্তরা ইউনিভার্সিটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বের ৮৫টিরও বেশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আরইউআর ২০২৫ র‍্যাংকিং তৈরি করা হয়েছে। এটি প্রকাশিত হয়েছে গত ৪ জুন।

র‍্যাংকিংয়ে মূল্যায়নের চারটি প্রধান মানদণ্ড ছিল— শিক্ষাদান, গবেষণা, আন্তর্জাতিক বহুমুখিতা ও আর্থিক স্থিতিশীলতা। এসব মূলয়্যানের ক্ষেত্রে উত্তরা ইউনিভার্সিটির দৃঢ় কর্মক্ষমতা, একাডেমিক উৎকর্ষ, গবেষণাভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতায় বিশেষ অবদান প্রতিফলিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বৈশ্বিকভাবে স্বীকৃত এই র‍্যাংকিং শিক্ষার গুণগত মান, গবেষণায় উদ্ভাবন ও বৈশ্বিক সম্পৃক্ততার একটি শক্তিশালী প্রমাণ। এ অবস্থান প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয়টি মানসম্পন্ন শিক্ষা, গবেষণা ও টেকসই ভবিষ্যৎ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বলেন, ‘আমাদের সব শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রশাসনের কঠোর পরিশ্রমের ফলে এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে উত্তরা ইউনিভার্সিটি আন্তর্জাতিক মান বজায় রেখে আরও সামনে এগিয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, এ আন্তর্জাতিক স্বীকৃতি কেবল একটি সম্মান নয়, বরং উত্তরা ইউনিভার্সিটির ভবিষ্যৎ সাফল্যের পথকে আরও মজবুত করে তুলবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বেনজীরকে ফেরাতে ব্যর্থ সরকার, সংসদে বিরোধীদলের ক্ষোভ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

১২ ঘণ্টা আগে

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১৩ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১৪ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১৫ ঘণ্টা আগে
Advertisement