প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ১০৩ আসন ফাঁকা রেখেই ক্লাস শুরু করা হয়েছে। আজ শনিবার ক্লাস শুরুর প্রথম দিন সকাল থেকে নতুনদের আগমনে মুখরিত ছিল ক্যাম্পাস। বিভাগগুলো ফুল দিয়ে নবীনদের বরণ করে নেয়।
এ বছর শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে এখন পর্যন্ত চারটি মেধাতালিকা প্রকাশ করেছে প্রশাসন। চূড়ান্ত ভর্তির পর তিন ইউনিটে এখনো ১০৩টি আসন খালি রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ২৫টি, ‘বি’ ইউনিটে ৪৫টি এবং ‘সি’ ইউনিটে ৩৩টি আসন খালি রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহে কেন্দ্রীয়ভাবে নবীনদের বরণ করে নেওয়া হবে। নবীনদের র্যাগিং করা হলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। কোনোভাবেই নবীনদের হয়রানি করা যাবে না।’
উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত হয়। পরে ‘বি’ ইউনিটে ৪ মে ও ‘সি’ ইউনিটে ১১ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। সেই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করবেন।
৩ ঘণ্টা আগে
মরিয়মের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশ বলছে, মরিয়মের মরদেহ উদ্ধারের সময় ওই ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছিলেন। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
১৩ ঘণ্টা আগে
রোববার এক সংবাদ বিবৃতিতে সংগঠনটি বলেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখোঁজ হওয়ার পর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যা ও নির্যাতনের মতো ঘটনায় শিশুদের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
১৮ ঘণ্টা আগে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের পর প্রথমবারের মতো একটি মামলার তদন্তভার পেয়েছে নতুন এই সংস্থা। ঢাকার মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
১৮ ঘণ্টা আগে