ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য’র মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন পেশ করা হয়েছে।
সোমবার (২৬মে) সকালে উপাচার্য ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর কাছে এই তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন। এসময় প্রক্টর সাইফুদ্দীন আহমদ এবং কমিটির সদস্য-সচিব সহকারী প্রক্টর (শিক্ষা ও গবেষণা) শারমীন কবীর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ মে দিবাগত রাতে দুর্বৃত্তদের আক্রমণে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হন।
এই ঘটনা তদন্তে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে ৭-সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। পরে ব্যারিস্টার নুরুল আজিমকে কমিটিতে কো-অপট করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। সহকারী প্রক্টর শারমীন কবীর কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) সাচিবিক দায়িত্ব পালন করেন।
এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যানানো হয় যে,যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং এই প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার দেশীয় জ্বালানি সম্পদ আহরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও সম্মতি নিয়ে সরকার কাজ করছে।’
২ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার মাদরাসা ছাত্র আরিফ ও আদাবর থানার রুবেল হত্যা মামলায় জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানিতে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে।
৪ ঘণ্টা আগে