রাজশাহী ব্যুরো

দীর্ঘ প্রায় ১৫ দিন শাটডাউন ও শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে আবারও জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচারণা। রোববার (৫ অক্টোবর) সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
সকাল থেকে পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রার্থীরা শিক্ষার্থীদের হাতে ব্যালট নম্বর ও অঙ্গীকারপত্র তুলে দেন। পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাসও দেন তারা।
শিবির সমর্থিত জিএস প্রার্থী ফাহিম রেজা বলেন, “রাকসু নির্বাচনের একটা উৎসবমুখর পরিবেশ ছিল, যা পোষ্যকোটা ইস্যু সামনে এনে নষ্ট করা হয়েছিল। বারবার রিসিডিউল করায় শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। তবে রাকসুর চলমান ট্রেনকে কেউ থামাতে পারবে না।”
তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে বলেন, “রাকসু বানচাল করার চিন্তা থেকে সবাইকে সরে আসতে হবে। শিক্ষার্থীদের প্রত্যাশিত রাকসু উপহার দিন।”
ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর বলেন, “দীর্ঘ ছুটির পর আজ আমরা আবার প্রচারণায় ফিরেছি। আজ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আমরা জোহা স্যারের কবর জিয়ারত করেই প্রচারণা শুরু করেছি।”
সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, রাকসু নির্বাচন পেছানোর কারণে প্রচারণার সময় বাড়ানো হয়েছে। ৫ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবে প্রার্থীরা।
উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে শিক্ষক-কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে যায়। ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে থাকেন। পরে কমিশন জরুরি সভা করে ভোট পেছানোর সিদ্ধান্ত নেয়।
রাকসুর ২৩টি পদে লড়ছেন ২৪৭ প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ১৮, জিএস পদে ১৩ এবং এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন—নারী ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ১৭ হাজার ৫৯৬। সিনেট নির্বাচনে প্রার্থী ৩০৬ জন এবং হল সংসদে ৬০০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কমিউনিটি ব্যাংকের উদ্যোগে ‘আমার শহর, আমার দেশ: পরিচ্ছন্নতায় বদলে যাবে বাংলাদেশ’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।
১৬ ঘণ্টা আগে
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
১৮ ঘণ্টা আগে
একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।
১৯ ঘণ্টা আগে
এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।
২১ ঘণ্টা আগে