ঢাবিতে ইনোভেশন মেলা ৪ মার্চ

ঢাবি প্রতিনিধি
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ, হল ও অফিসের অংশগ্রহণে আগামী ৪ মার্চ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন প্রাঙ্গণে দিনব্যাপী এক ইনোভেশন মেলা অনুষ্ঠিত হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানানো বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের চিন্তাশীল ও সৃজনশীল ধারনাকে উৎসাহিত করার জন্য এই ইনোভেশন মেলা আয়োজন করা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে পেশাগত দক্ষতা ও গতিশীলতা আসবে এবং সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পাবে। এছাড়া, ইনোভেশন মেলায় নতুন নতুন উদ্ভাবনের ধারণাগুলো প্রদর্শিত হবে এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক ও সহযোগিতা জোরদার হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং অফিস প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় ‘উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনী’ সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন টিমের আহ্বায়ক অধ্যাপক ড. ইশতিয়াক এম সৈয়দ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ চায় চীন অর্থনৈতিকভাবে পাশে থাকুক: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।

৮ ঘণ্টা আগে

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বেঁড়িবাধ নির্মাণসহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’

১০ ঘণ্টা আগে

টিকার মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ সম্ভব: এনআইসিআরএইচ পরিচালক

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।

১০ ঘণ্টা আগে

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।

১২ ঘণ্টা আগে