উত্তরা ইউনিভার্সিটিতে সেমিনার

অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে দেশের স্বার্থে এগিয়ে আসার আহ্বান

ডেস্ক, রাজনীতি ডটকম
জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার তুলে দেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য ড. ইয়াসমীন আরা লেখাসহ অতিথিরা। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘বই, বিপ্লব ও ভবিষ্যৎ: জুলাই ২০২৪-এর দৃষ্টিকোণ’ শীর্ষক সেমিনার করেছে উত্তরা ইউনিভার্সিটির এম আজিজুর রহমান লাইব্রেরি। সেমিনারে বক্তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে দেশের জন্য কাজ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। প্রধান অতিথি ও কিনোট স্পিকার ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস, ইতিহাস সচেতনতা ও সামাজিক পরিবর্তনের লক্ষ্যে এ সেমিনার আয়োজন করা হয়। এ ছাড়া জুলাই অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক উত্তরণ ও সামাজিক জাগরণের প্রতীক হিসেবে আগামীতে দেশ গড়াতে কীভাবে সহায়তা করবে, এসব বিষয়ও উঠে আসে সেমিনারে।

সেমিনারে মাহমুদুর রহমান বলেন, ছাত্র-জনতার রক্তের মধ্য দিয়ে এই বিপ্লব হয়েছে। এই বিপ্লবকে বিপথগামী করা যাবে না। সব বিভেদ ভুলে ঐক্য ধরে রাখতে হবে। কোনো ধরনের ফ্যাসিস্ট ও স্বৈরাচারকে আর সুযোগ দেওয়া হবে না। এ সময় শিক্ষার্থীদের পড়ালেখার মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের পাশে সবসময় উত্তরা ইউনিভার্সিটি ছিল— এমন মন্তব্য করে অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বলেন, আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে। তোমরা অনেক কিছু করতে পারো। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা দিয়ে দেশ, জাতি তথা সমাজের উন্নয়নেও কাজ করতে।

জুলাই অভ্যুত্থান নিয়ে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। কুইজে বিজয়ীদের পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক হাসফিয়া বশিরউল্লাহ, রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী এবং বিভিন্ন অনুষদের ডিন, ডিরেক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৪ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৫ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের ‘বিশেষ কর্মসূচি’ সরকারের

হাসান শিপুল বলেন, ডেঙ্গু পরিস্থিতির জন্য আগামী তিন মাসকে ‘গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন সরকারপ্রধান। তিনি বলেছেন, ‘এ সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে মানুষক

৬ ঘণ্টা আগে

বার সভাপতির বক্তব্যের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির

তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজ

৬ ঘণ্টা আগে
Advertisement