রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৬ দফা দাবি জানিয়েছে ছাত্রদল মনোনীত প্যানেল। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়ে এ দাবি জানায় তারা।
ছাত্রদলের দাবিগুলো হলো— ভোট গ্রহণে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার; ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ; ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা; ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ভোটার ছাড়া অন্য কাউকে প্রবেশে নিষেধাজ্ঞা; লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কালো টাকার প্রভাব প্রতিরোধ ও সব প্রার্থীর নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ ও মনিটরিং।
স্মারক প্রদানের পর ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির সাংবাদিকদের বলেন, “আচরণবিধি লঙ্ঘন হলেও প্রশাসন কিংবা নির্বাচন কমিশন দায়সারা মনোভাব দেখাচ্ছে। প্রচারণায় নিয়ম ভঙ্গ হচ্ছে, অথচ কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা অনুরোধ করব নির্বাচন কমিশন যেন এ বিষয়ে সতর্ক করে।”
ভোট বর্জনের সম্ভাবনা প্রসঙ্গে আবির বলেন, “সেটা পরিস্থিতি নির্ভর। তবে ফলাফল যাই হোক না কেন আমরা মেনে নেব। দিনশেষে আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও
৭ ঘণ্টা আগে
রাষ্ট্রদূতের পক্ষ থেকে এমন আগ্রহের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এফএসআরইউ দ্রুত বাস্তবায়ন ও সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। কম সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা দিতে পারলে প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।
৭ ঘণ্টা আগে
কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীলতা ও প্রতিভাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রমোট করা যেতে পারে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে মূল্য সংযোজন করে বাজারজাত করার মাধ্যমে অ
১০ ঘণ্টা আগে
পিপি আজিবুর রহমান আজিজ বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে