আলিম পরীক্ষায় নকল সরবরাহ: শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৬: ৫৭
মো. মনিরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলিম পরীক্ষায় (এইচএসসি সমমান) চলাকালে পরীক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কক্ষ পরিদর্শককে চলমান আলিম পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার কসবা মহিলা ডিগ্রি কলেজ আলিম পরীক্ষা কেন্দ্রে ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত শিক্ষক মো. মনিরুল ইসলাম আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রানিখার এমদাদুল বারী মাদরাসার শিক্ষক। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।

উপজেলা প্রশাসন ও কেন্দ্র সূত্রে জানা যায়, ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে পাঁচজন পরীক্ষার্থীকে নকল সরবরাহ করার অভিযোগ ওঠে শিক্ষক মনিরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাই করতে কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নকল সরবরাহের বিষয়টি নিশ্চিত হয় উপজেলা প্রশাসন।

অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির শিক্ষক মনিরুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তার সহায়তায় নকল করার দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ ছাড়া ৩০১ নম্বর কক্ষে দায়িত্ব পালনকারী আড়াইবাড়ী কামিল মাদরাসার দুই শিক্ষক আফসানা আক্তার ও মো. বাকিবিল্লাহকে চলমান আলিম পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাওলানা আমিনুল ইসলাম বলেন, কসবা মহিলা কলেজ আলিম পরীক্ষা কেন্দ্রে কয়েকজন পরীক্ষার্থীকে নকল সরবরাহের দায়ে মনিরুল ইসলাম নামে এক শিক্ষককে কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন। একই ঘটনায় পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং দায়িত্বে থাকা দুই শিক্ষককে পরীক্ষা-সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, পরীক্ষা চলাকালে ৩০১ নম্বর কক্ষে পরীক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগ পাওয়া যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় অভিযোগের সত্যতা মিললে অভিযুক্ত শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে দায়িত্বরত দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি এবং নকল করা পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কঠোর নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: বিরোধীদলীয় নেতা

তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা

১৪ ঘণ্টা আগে

ত্রয়োদশের ৩য় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

১৪ ঘণ্টা আগে

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১৪ ঘণ্টা আগে

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে এপিবিএন বিল পাস সংসদে

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে
Advertisement