রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হচ্ছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে টুকিটাকি চত্বরে বস্তায় করে অস্ত্র নিয়ে আসতে দেখা গেছে।
এর আগে কোটা আন্দোলনকারীদের হুঁশিয়ার করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের আর কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করা হয়। কোটা ইস্যুতে আন্দোলনকারীরা মাঠে নামলে তাদের প্রতিহত করবে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে দলীয় টেন্টে এ ঘোষণা দেন রাবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু।
এদিকে আন্দোলনকারীদের অভিযোগ, সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বস্তায় করে অস্ত্রশস্ত্র নিয়ে আসতে দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারীদের একজন সমন্বয়ক বলেন, ‘আমরা জানতে পেরেছি তারা (ছাত্রলীগ) ক্যাম্পাসে প্রচুর অস্ত্র ঢুকিয়েছে। তবে আমরাও বলে দিতে চাই, সাধারণ শিক্ষার্থীদের শরীর থেকে রক্ত ঝরালেই আন্দোলন দমানো যাবে না। আমরা দাবি আদায়ে পিছপা হবো না।’
এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘ছাত্রলীগের কেউ অস্ত্র নিয়ে জড়ো হচ্ছে—এরকম কোনো তথ্য আমার কাছে নেই। বলতে পারবো না।’

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
১৪ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
১৪ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
১৪ ঘণ্টা আগে