দেশের এইচএসসিকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমান দাবি শিক্ষা প্রতিমন্ত্রীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিগত দুই দশকের অবহেলায় দেশের শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তাঁর ভাষায়, এই অবস্থার কারণে বাংলাদেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) স্তরকে অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমমান হিসেবে তুলনা করা হয়।

রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফলে দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতে গভীর সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত। অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও কাঙ্ক্ষিত ফল করতে পারছে না বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং এটিকে জাতির সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাঁর দাবি, এবারের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে এবং প্রাথমিক ও গণশিক্ষা খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্কৃতি ও ক্রীড়া শিক্ষাকে প্রাথমিক পর্যায়ে অন্তর্ভুক্ত করার উদ্যোগের বিরোধিতার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম যুক্ত করা হচ্ছে, যা তাদের সৃজনশীল বিকাশে ভূমিকা রাখবে।

তিনি দাবি করেন, এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে যারা নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন, তারা অতীতেও বিভিন্ন ক্ষেত্রে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন।

ববি হাজ্জাজ বলেন, সরকারের লক্ষ্য একটি সৃজনশীল ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে সংস্কৃতি ও খেলাধুলা শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হবে। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ১ দশমিক ৩ থেকে ১ দশমিক ৪ শতাংশ থেকে বাড়িয়ে ২ শতাংশ করা হয়েছে বলেও তিনি জানান।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তেজগাঁও কলেজের মসজিদে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে

রিমান্ড শুনানির সময় আদালতপাড়ায় লোডশেডিং থাকায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে শুনানি করতে হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের হাজতখানা থেকে বের করে এজলাসে নেওয়া হয়৷ বিকেল ৩টা ৪৭ মিনিটের দিকে বিচারক আরিফুর রহমান এজলাসে উঠলেও তখনো বিদ্যুৎ আসেনি। বিচারকের পাশে প্রসিকিউশন বিভাগের কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে রা

২০ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় অনুমোদনের ১৮ দিন পর নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোয় বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।

১ দিন আগে

ওষুধ নিয়ে এআইভিত্তিক গবেষণা বাড়াতে ‘গোপন’ ল্যাব অ্যানথ্রপিকের

এআই নিয়ে মানুষের উদ্বেগ বাড়ার মধ্যেই জীববিজ্ঞান ও ওষুধবিজ্ঞানে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে অ্যানথ্রপিক।মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যানথ্রপিকের জীবনবিজ্ঞান বিভাগের প্রধান এরিক কডেরার-আব্রামস প্রতিষ্ঠানটির ওয়েট ল্যাব থাকার বিষয়টি নিশ্চিত করেন।

২ দিন আগে

ককটেল বিস্ফোরণের পর এবার রাজধানীতে বাসে আগুন

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সাড়ে ১০ দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

২ দিন আগে
Advertisement