ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান চলাকালীন সংগঠিত সব অপরাধের সুস্পষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহ করা হবে। আজ সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত টিএসসিতে বুথ স্থাপন করে এসব তথ্য-প্রমাণ সংগ্রহ করা হবে। পাশাপাশি অনলাইন মাধ্যমেও এসব তথ্য দেওয়া যাবে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত এসব তথ্য জানান।
এছাড়া, কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেই বিষয়েও দাবি তোলা হয়।
এসময় সমন্বয় রেজওয়ান আহমেদ রিফাত বলেন, আওয়ামী লীগের আমলে অজ্ঞাত মামলার মাধ্যমে অনেক নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হতো। বর্তমানেও এসব হচ্ছে। অনেকে যারা আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের গ্রেপ্তার করা হচ্ছে। যার ফলে এই বিপ্লবকে সমালোচনার মুখে ফেলা হচ্ছে।
তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতারা এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সচল। অথচ তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি সরকারের কাছে আহ্বান জানান, নিরপরাধীদের হয়রানি না করে, সুস্পষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে যারা মূল অপরাধী তাদের গ্রেপ্তার করার জন্য।

শিক্ষার্থীদের অভিযোগ, রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাবির ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী হামলার শিকার হন। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
মেটার নতুন পদক্ষেপটি এসেছে এমন সময়ে, যখন যুক্তরাজ্যে প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে অফকমের আইনি বিরোধ ক্রমেই বাড়ছে। ক্যাটাগরি-১ হিসেবে চিহ্নিত হলে প্ল্যাটফর্মগুলোকে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করা, ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত নিয়ন্ত্রণের সুযোগ রাখা, প্রতারণামূলক বিজ্ঞাপন ঠেকাতে ব্যবস্থা নেওয়া এবং অবৈধ
৬ ঘণ্টা আগে
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। সেই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করবেন।
৬ ঘণ্টা আগে
মরিয়মের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশ বলছে, মরিয়মের মরদেহ উদ্ধারের সময় ওই ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছিলেন। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
১৬ ঘণ্টা আগে