রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সম্মান (স্নাতক) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন ছয়টি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রাজশাহীতে আসা-যাওয়ার জন্য ১০টি ট্রেনে অতিরিক্ত ১৫টি কোচ যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আউয়াল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবির ভর্তি পরীক্ষা উপলক্ষে যাত্রীচাপ মোকাবিলায় আগামী ৪ মার্চ থেকে রাজশাহী-খুলনা রুটে ৭৬২/৭৬১ সাগরদাড়ি এক্সপ্রেস, ৫ মার্চ রাজশাহী-গোবরা রুটে ৭৮৪/৭৮৩ টুঙ্গিপাড়া এক্সপ্রেস এবং রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে ৭৬০/৭৫৯ পদ্মা এক্সপ্রেস, ৬ মার্চ রাজশাহী-চিলাহাটি-রাজশাহী রুটে ৭৩৩/৭৩৪ তিতুমীর এক্সপ্রেস এবং রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে ৭৭০/৭৬৯ ধূমকেতু এক্সপ্রেস এবং ৭ মার্চ রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে ৭৫৫/৭৫৬ মধুমতি এক্সপ্রেসের অফ-ডে (ছুটি) প্রত্যাহার করা হয়েছে।
এ ছাড়া বনলতা ট্রেনে একটি কোচ, পদ্মা, ধূমকেতু ও সিল্কসিটি ট্রেনে দুইটি কোচ, তিতুমীর ট্রেনে একটি কোচ; বরেন্দ্র ট্রেনে একটি কোচ, সাগরদাঁড়ি ও কপোতাক্ষ ট্রেনে দুইটি করে কোচ, ঢালারচর এক্সপ্রেস এবং বাংলাবান্ধা ট্রেনে একটি করে অতিরিক্ত কোচ লাগানোর সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, আগামী ৫ মার্চ ‘সি’ ইউনিট, ৬ মার্চ ‘এ’ ইউনিট এবং ৭ মার্চ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এ বছরও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। এবারের ভর্তি পরীক্ষায় গত বছরের মতো ৮০টি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১০০ নম্বর। এক ঘণ্টার পরীক্ষায় প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১.২৫।
এবার রাবির ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদন জমা পড়েছে এক লাখ ৮৫ হাজার ৫০০টি। সেই হিসাবে আসনপ্রতি আবেদন পড়েছে প্রায় ৪৭টি। মোট আসন তিন হাজার ৯৮৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে এক হাজার ৮৭২টি আসন রয়েছে। এ ছাড়া ‘বি’ ইউনিটে ৫১৫ ও ‘সি’ ইউনিটে আসন রয়েছে এক হাজার ৫৯৭টি।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১০ ঘণ্টা আগে
নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।
১০ ঘণ্টা আগে