৪৩তম বিসিএসের ফল প্রকাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ক্যাডার ও নন ক্যাডার পদে চূড়ান্ত নিয়োগের সুপারিশ পেলেন ২ হাজার ৮০৫ জন প্রার্থী। এর মধ্যে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ২১৮টি পদের বিপরীতে ২ হাজার ১৬৩ জন এবং নন-ক্যাডারে ১ হাজার ৩৪২টি পদের বিপরীতে ৬৪২ জন চূড়ান্ত নিয়োগের সুপারিশ পেয়েছেন।

মঙ্গলবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফলাফলে বলা হয়, যোগ্য প্রার্থী না পাওয়ায় ৯ম গ্রেডে (ক্যাডার পদ) ৫৭টি এবং ১০ম গ্রেডে (নন-ক্যাডার) ৫৮৯টি পদসহ সর্বমোট ৬৪৬টি পদে কাউকে চূড়ান্ত নিয়োগের সুপারিশ করা হয়নি।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।

এই বিসিএসে বিভিন্ন ক্যাডারের মোট ২ হাজার ২১৮টি শূন্য পদের বিপরীতে ২ হাজার ১৬৩টি পদে নিয়োগের লক্ষ্যে সুপারিশ করা হয়েছে। এ ছাড়া নন-ক্যাডার পদে ৬৪২ জন চূড়ান্ত নিয়োগের সুপারিশ পেয়েছেন।

৪৩তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডারে একসঙ্গে চূড়ান্ত ফল প্রকাশের উদ্যোগ নেয় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে যারা নন-ক্যাডারে চাকরি করতে চান, শূন্য পদে তাদের পছন্দক্রম (চয়েজ) নেয় পিএসসি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

১০ ঘণ্টা আগে

স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।

১০ ঘণ্টা আগে

আগামী ৫ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

১০ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’

১২ ঘণ্টা আগে