নতুন কর্মসূচি দিয়ে সায়েন্স ল্যাব মোড় ছাড়লেন শিক্ষার্থীরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর গুরুত্বপূর্ণ সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা আগামীকাল বুধবার আবারও অবরোধের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় এ ঘোষণা দিয়ে সায়েন্স ল্যাব মোড় ছাড়েন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের মুখপাত্র আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠন করতে হবে।

সেই কমিশন না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এখানে সড়ক অবরোধ করা হবে। আর এর মধ্যে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

এর আগে ঢাবি অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রায় ৫ ঘণ্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

এতে রাজধানীর সায়েন্স ল্যাব, নীলক্ষেতসহ মিরপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ যায়। রাজধানীজুড়েই দেখা দিয়েছে তীব্র যানজট।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাবি শিক্ষার্থীকে মারধর, রেলওয়ের ৪ জনকে বরখাস্তের পরও স্টেশনে ভাঙচুর

শিক্ষার্থীদের অভিযোগ, রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাবির ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী হামলার শিকার হন। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৪ ঘণ্টা আগে

অনলাইন নিরাপত্তা আইন নিয়ে যুক্তরাজ্যের নিয়ন্ত্রকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে মেটা

মেটার নতুন পদক্ষেপটি এসেছে এমন সময়ে, যখন যুক্তরাজ্যে প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে অফকমের আইনি বিরোধ ক্রমেই বাড়ছে। ক্যাটাগরি-১ হিসেবে চিহ্নিত হলে প্ল্যাটফর্মগুলোকে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করা, ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত নিয়ন্ত্রণের সুযোগ রাখা, প্রতারণামূলক বিজ্ঞাপন ঠেকাতে ব্যবস্থা নেওয়া এবং অবৈধ

৫ ঘণ্টা আগে

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে গুরুত্ব পাবে নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। সেই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করবেন।

৬ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার: প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে থানায় নিয়েছে পুলিশ

মরিয়মের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশ বলছে, মরিয়মের মরদেহ উদ্ধারের সময় ওই ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছিলেন। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

১৫ ঘণ্টা আগে
Advertisement