ঢাবি প্রতিনিধি

বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে ২০২৬ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান প্রথম।
যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) এই র্যাংকিং প্রকাশকরে থাকে।
এ বছর এই র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪তম। গত বছর এই র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৫৫৪। গত বছরও দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষে ছিল।
বিশ্বের এক হাজার ৫০১টি বিশ্ববিদ্যালয়ের ওপর এই র্যাংকিং তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক মান মূল্যায়নের জন্য কিউএস বর্তমানে মোট ৯টি সূচক ব্যবহার করে, যার প্রতিটিতে সর্বোচ্চ স্কোর ১০০। সূচকগুলোর গড় স্কোরের ভিত্তিতে চূড়ান্ত অবস্থান নির্ধারিত হয়।
কিউএস র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্কোর ২৮ দশমিক ৭০। এর মধ্যে গবেষণা, উদ্ভাবন ও খ্যাতিতে স্কোর ৩০ দশমিক ৫০, শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতিতে ৬ দশমিক ৯০ স্কোর পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।
এ ছাড়া শিক্ষণ অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে ঢাবির স্কোর ১০ দশমিক ৫০, কর্মসংস্থান ক্ষেত্রে ফলাফলের স্কোর ৯৭ এবং চাকরির বাজারে সুনামের জন্য স্কোর ৫১ দশমিক ৩০।
বৈশ্বিক সম্পৃক্ততা সূচকে আন্তর্জাতিক শিক্ষক অনুপাতে ২ দশমিক ২০, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে ৫৭ দশমিক ৮০, আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতে ১ দশমিক ৪০, ছাত্র বৈচিত্র্যে ১ দশমিক ৩০ ও সাসটেইনেবিলিটি বা স্থায়িত্ব সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্কোর পেয়েছে ৫৪ দশমিক ২০।
বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই রয়েছে বুয়েট, এই র্যাংকিংয়ে যাদের অবস্থান ৭৬১ থেকে ৭৭০-এর মধ্যে। র্যাংকিংয়ে ৯৫১ থেকে ১০০০ ও দেশের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া র্যাংকিংয়ে ১১০১ থেকে ১২০০ অবস্থানের মধ্যে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ১২০১ থেকে ১৪০০তম অবস্থানের মধ্যে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
আর ১৪০১ থেকে ১৫০০তম অবস্থানের মধ্যে স্থান পেয়েছে এআইইউবি, চুয়েট, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আইইউবি, কুয়েট ও রুয়েট।

বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।
১৩ ঘণ্টা আগে
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
১৩ ঘণ্টা আগে
নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
১৫ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
১৬ ঘণ্টা আগে