প্রতিবেদক, রাজনীতি ডটকম

আজ বুধবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো পুরোদমে চলবে বলে নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাশ স্বাক্ষরিত একটি চিঠিতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত ‘শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়’ এবং উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোয় শ্রেণি কার্যক্রম পুরোদমে চালুর নির্দেশনা দেয়া হয়।
একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ৩ আগস্ট ক্লাস বন্ধ রাখার নির্দেশনা দিয়ে জারি করা অফিস আদেশের কার্যকারিতা রহিত করা হলো বলে আদেশে উল্লেখ করা হয়।
কোটা সংস্কার আন্দোলনের কারণে প্রায় একমাস প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিলো। গেলো ১৭ জুলাই, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। গত ৬ আগস্ট থেকে স্কুলগুলো খুলে দেয়ার নির্দেশ দেয়া হয়। তবে, শিক্ষার্থীদের উপস্থিতি তেমন ছিলো না। আজ থেকে পুরোদমে শুরু হবে পাঠদান।
প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডা: বিধান রঞ্জন রায়। গত রোববার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১০ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
১০ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
১১ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
১১ ঘণ্টা আগে