প্রতিবেদক, রাজনীতি ডটকম

হামে আক্রান্ত হয়ে দেশ জুড়ে তিন শতাধিক শিশুর মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে দায়ী করে তাদের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী। একই সঙ্গে হামে শিশুদের মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।
আজ বুধবার (৬ মে) বিকেল ৪টায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ পালন করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতাকর্মীরা। তারা হামের প্রাদুর্ভাবের পেছনের কারণ জানতে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা ও সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
বিক্ষোভ সমাবেশ বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলীপ রায় বলেন, ‘বেশি দিন হয়নি, বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। আগামীর বাংলাদেশের জন্য জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিবাদী শক্তির পরাজয় নিশ্চিত করেছিল। সেই আগামী হচ্ছে আমাদের সন্তান ও শিশুরা। আজকে হামের কারণে শিশুদের জীবনহানির ঘটনা ঘটছে।’
তিনি আরও বলেন, ‘আমরা অভিভাবকদের হাহাকার দেখছি। সাধারণ মানুষ জানে না যে কীভাবে এই সংকটটাকে তৈরি করা হয়েছে। এই সংকট প্রাকৃতিক না, আল্লাহ দেননি এই সংকট। এই সংকট একটা শাসকগোষ্ঠী তৈরি করেছে। এটা শুধু অন্তর্বর্তী আমল বা তার আগের আমলের সংকট না, এটা পুঁজিবাদের তৈরিকৃত সংকট।’
দিলীপ রায় আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার যাওয়ার আগে তিনদিন আগে একটা চুক্তি করেছিল মার্কিন যুদ্ধবাজ সাম্রাজ্যবাদের সঙ্গে। এই চুক্তি নিয়ে দেখবেন কেউ কোনো কথা বলবে না। এই চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশের জনস্বাস্থ্য, জনকৃষি সবকিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু এটা নিয়ে কখনো এই সরকারকে ও জামায়াতকে কথা বলতে দেখবেন না।’
সংগঠনটির সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, ‘হামে শিশুমৃত্যু কোনো গাফিলতি না। এটা সুস্পষ্ট ক্রাইম, এটা অপরাধ, এটা সুস্পষ্ট শিশুহত্যা। এই শিশু মৃত্যুর দায় সরকার এখনো পর্যন্ত কোনো তদন্ত বা কোনো কমিটি গঠন করেনি।’
তিনি আরও বলেন, ‘হামে তিন শতাধিক শিশু মৃত্যুবরণ করেছে। এই মৃত্যুর দায় ইউনূসকে গ্রহণ করতে হবে। তাকে এবং তার স্বাস্থ্য উপদেষ্টাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’ অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের জনস্বাস্থ্য ও স্বাস্থ্যখাত সম্পর্কে কোনো ধারণা নেই উল্লেখ করে জুবেল বলেন, “ড. ইউনূস অন্তর্বর্তী সরকারকে ‘ইউনূস সেন্টার’ বানানোর জন্য নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা করেছিল।”

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিল কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মধ্যে সম্মানি ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৪ ঘণ্টা আগে
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জ্বালানি খাতে শ্রমিকদের বিদ্যমান সুযোগ-সুবিধা কমানোর উদ্যোগ, দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে গড়িমসি এবং শ্রমিক সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে কাজ করা অভিজ্ঞ শ্রমিকদের নতুন নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবিও জানান তারা।
১৫ ঘণ্টা আগে
চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।
১৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স
১৭ ঘণ্টা আগে