ডেস্ক, রাজনীতি ডটকম

জাতীয়করণের দাবি নাকচ করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘জাতীয়করণ অন্তর্বর্তী সরকার করতে পারবে না। এটি নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। তবে শিক্ষকদের অন্যান্য দাবিগুলো যৌক্তিক এবং ধাপে ধাপে এগুলো বাস্তবায়িত হবে।’
বুধবার (১৩ আগস্ট) শিক্ষকদের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন অধ্যাপক আবরার। সভা সূত্রের একাধিক শিক্ষক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সভায় বদলির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘ইতোমধ্যে সর্বজনীন বদলির বিষয়টি দেখভাল করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া শিক্ষকদের বাড়িভাড়া ও অন্যান্য ভাতা বৃদ্ধির বিষয়ে সরকার বিবেচনা করবে।’
সূত্রের তথ্য অনুযায়ী, শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১ হাজার টাকা বাড়িয়ে ২ হাজার টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকার প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সভায় মন্ত্রণালয় ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে বাড়িভাড়া এবং অন্যান্য বিষয়গুলো সমাধানের প্রাথমিক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। তিমধ্যে শিক্ষকদের বাড়িভাড়া ১ হাজার টাকা বৃদ্ধি করে ২ হাজার টাকা নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
তবে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা ৩০ দিনের আল্টিমেটাম দিয়েছেন। দাবি না মানা হলে ১৫ সেপ্টেম্বর থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতির হুমকি দেওয়া হয়েছে।
জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী বলেন, ‘আমাদের দাবি যৌক্তিক এবং প্রাথমিকভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ৩০ দিনের মধ্যে দাবি না মানা হলে সর্বাত্মক আন্দোলনে যাওয়ার প্রস্তুতি আছে।’

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
৫ ঘণ্টা আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর। প্রথম দিন টার্মিনালটি ব্যবহার করে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। তবে পুরোপুরি চালু হতে আরও প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে।
৫ ঘণ্টা আগে
এ ঘটনায় নিহত দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
৬ ঘণ্টা আগে