রাবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। ফলে ঢাকা থেকে আসা একটি ট্রেন আন্দোলনের স্থান থেকে এক কিলোমিটার দূরে আটকা পড়ে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে কোটাপদ্ধতি সংস্কার আন্দোলনের সমন্বয়কারীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হল ঘুরে ক্যাম্পাস-সংলগ্ন স্টেশন বাজারের গেলে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আজ কোটা আন্দোলনকারীদের ওপর হামলা করা হয়েছে। আর সেখানে প্রায় ৫ জন আহত হয়েছেন। কিন্তু আমাদের এ আন্দোলন যৌক্তিক। এখানে কেন পুলিশের হামলা হবে? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।
এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, রাবি আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের কোটার দাবিতে নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৪ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
১৫ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
১৫ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
১৫ ঘণ্টা আগে