ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে দেওয়া ৮ ও ১০ তারিখের ছুটি প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।
বুধবার (৩ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কেবল নির্বাচনের দিন ৯ তারিখ ছুটি বন্ধ থাকবে।
এর আগে নির্বাচন উপলক্ষে ৭ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত ক্লাস ও পরীক্ষা ছুটি ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে প্রার্থীদের আপত্তির পরিপ্রেক্ষিতে ৭ তারিখের ছুটি বাতিল করে কমিশন।
এরপরও একাধিক প্রার্থী নির্বাচনের সময় নিয়ে আপত্তি জানায়। আজ ৮ এবং ১০ তারিখের ছুটিও বাতিল করল নির্বাচন কমিশন।
ছুটি বাতিল করলেও কেন্দ্র পুনর্বিন্যাসের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন।
তিনি বলেন, প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫০০ বুথ থেকে ৭১০টি করা হয়েছে। নির্বাচনের দিন আমাদের শাটলগুলো চালু থাকবে। আশা করি কোনো সমস্যা হবে না।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করা কয়েকজন ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ অ্যাখ্যা দিয়ে গালিগালাজ করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতি কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডা শু
২ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন রয়েছে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক। এ ছাড়া সরকারি হাসপাতালে অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ীও চিকিৎসকের শূন্য পদ রয়েছে ১১ হাজার ৪৯৫টি।
১১ ঘণ্টা আগে
এর আগে ছাদে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এ ক্ষেত্রে সরকার জাতীয় গ্রিডে যুক্ত হওয়া প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সাড়ে ১০ টাকা করে দেবে।
১১ ঘণ্টা আগে
স্থায়ী কমিটিগুলোর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটিতে সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে (ভোলা-৩ আসনের সংসদ সদস্য)।
১২ ঘণ্টা আগে