রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ করেছে শাখা ছাত্রদল। এসময় সংগঠনটির নেতা-কর্মীরা রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর ও তালা দেন। এতে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
শনিবার (৩১ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে এ ভাঙচুর হয়। এর আগে সকাল ৯টা থেকে কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার পরপরই ছাত্রদল নেতা-কর্মীরা কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করে ভেতরের একটি চেয়ার ভেঙে ফেলে ও একটি টেবিল উল্টে দেন। পরে তারা ফটকে তালা মেরে দেয়। এসময় সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে কার্যালয়ে আটকে রাখার অভিযোগ ওঠে।
কর্মসূচিতে ছাত্রদল বিভিন্ন স্লোগান দেয়— ‘প্রথম বর্ষের ভোটাধিকার দিতে হবে’, ‘রাকসু ফি দিয়েছি, ভোটার হতে চেয়েছি’, ‘রাকসু আমার অধিকার, তুমি কে বাদ দেওয়ার’ ইত্যাদি।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সূত্রে জানা যায়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে গত কয়েকদিন ধরেই মূলত কর্মসূচি পালন করছেন তারা।
ভাঙচুরের বিষয়ে ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “আমরা কোনো ভাঙচুর করিনি। টেবিলটা শুধু সরানো হয়েছে। দাবি মানা না হলে আমরা এখানেই অবস্থান চালিয়ে যাব।”
ছাত্রদলের কর্মসূচিতে সংহতি জানিয়ে ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এ নাঈম ফারুকি, সহপ্রচার সম্পাদক অধ্যাপক আতাউর রহমান, রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বাবু, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিমসহ একাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
এছাড়া শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম, সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, জান্নাতুল নাঈম তুহিনা, আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, এম তাহের রহমান, জাহিন বিশ্বাস এষাসহ অর্ধশতাধিক নেতা-কর্মী বিক্ষোভে অংশ নেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, “রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার সময় বর্তমান প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না। তাই এবার তাদের অন্তর্ভুক্তির সুযোগ নেই। তারা আগামী নির্বাচনে ভোটাধিকার পাবেন।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, আমরা দুই পক্ষকেই বলেছি তারা যেন সহনশীল থেকে যেকোনো কর্মসূচি পালন করে। আলোচনা করেই সমাধানের চেষ্টা চলছে।
এদিকে মনোনয়ন কার্যক্রম পণ্ড করে ছাত্রদল নেতা-কর্মীদের চেয়ার-টেবিল ভাঙচুরের বিষয়ে প্রক্টর বলেন, আমি আসলে ভিডিওটি দেখার সুযোগ পাইনি। আমরা বারবার বলেছি, কোনো বিষয়ে আপত্তি থাকলে সেটা নিয়ে দাবি জানাতেই পারে। কিন্তু নির্বাচন কার্যক্রম কোনোভাবেই যেন ব্যাহত না হয়, আমরা সে বিষয়ে চেষ্টা করছি।
পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী, রাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ সেপ্টেম্বর। রোববার ছিল মনোনয়নপত্র গ্রহণের শেষদিন।

আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়।
৩ ঘণ্টা আগে
পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’
৩ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করা কয়েকজন ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ অ্যাখ্যা দিয়ে গালিগালাজ করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতি কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডা শু
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন রয়েছে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক। এ ছাড়া সরকারি হাসপাতালে অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ীও চিকিৎসকের শূন্য পদ রয়েছে ১১ হাজার ৪৯৫টি।
১২ ঘণ্টা আগে