৪০তম বিসিএস: নন-ক্যাডার থেকে ২২৯ জনকে নিয়োগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডারের তালিকা থেকে ২২৯ জন সহকারী থানা নির্বাচন কর্মকর্তা নিয়োগ দিল নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জা জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশন সচিবালয় থেকে ৪০তম বিসিএসের নন-ক্যাডারদের মধ্য থেকে ২২৯ জনকে সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা পদে এবং একজনকে সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ দিয়ে আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের আগামী ২৬ ডিসেম্বর ইসি সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে বলেও জানান তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

১৫ ঘণ্টা আগে

স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।

১৬ ঘণ্টা আগে

আগামী ৫ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

১৬ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’

১৭ ঘণ্টা আগে