রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ সেশনে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। চার শিফটে ৬৪ হাজার ৬০৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২৬ হাজার ৫৯১ জন। ফলে গড় কৃতকার্যের হার ৩৮.৭৬ শতাংশ।

বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সে ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে জানান, এ ইউনিটের ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হয়। এতে প্রথম শিফটে ১৭ হাজার ১২১ জন উপস্থিতির মধ্যে কৃতকার্য হয়েছেন ৭ হাজার ৯০৯ জন পরীক্ষার্থী।

দ্বিতীয় শিফটে ১৭ হাজার ১৩৫ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৬ হাজার ৬৮০ জন, তৃতীয় শিফটে ১৭ হাজার ১৫৭ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৪ হাজার ৮১৬ জন ও চতুর্থ শিফটে ১৭ হাজার ১৯৪ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৭ হাজার ১৮৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ভর্তি সংক্রান্ত রাবির https://application.ru.ac.bd এই ওয়েব সাইটে লগইন করে ভর্তিচ্ছুরা নিজ নিজ ফলাফল দেখতে পারবেন। এজন্য ভর্তি পরীক্ষার রোল ছাড়াও এসএসসি ও এইচএসসির রোল নম্বর প্রয়োজন হবে।

প্রকাশিত ফলাফলে কোনো ভুলভ্রান্তি পাওয়া গেলে তা সংশোধন করার ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও জানান জনসংযোগ দপ্তরের প্রশাসক।

গত ৬ মার্চ রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৮ হাজার ৬০৭ জন ভর্তিচ্ছু উপস্থিত ছিলেন। এক ঘণ্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। এতে ন্যূনতম পাস নম্বর ৪০।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

১২ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

১৪ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

১৫ ঘণ্টা আগে