‘মেগা মানডে’ ঘোষণা, ঢাকা কলেজের ক্লাস বন্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ‘মেগা মানডে’ ঘোষণা দিয়েছেন কলেজ দুটির শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাকি পাঁচ কলেজের শিক্ষার্থীরাও এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এমন পরিস্থিতিতে সোমবার ঢাকা কলেজের সব ক্লাস বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। রোববার (২৪ নভেম্বর) রাতে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ঢাকা কলেজের কোনো শিক্ষার্থী কোথাও কোনো ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করলে অথবা আইনশৃঙ্খলা বিরোধী কোনো কাজ করলে তার দায় কলেজ প্রশাসন নেবে না। সুতরাং, সব শিক্ষার্থীকে বাইরের যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ ও আইনশৃঙ্খলা বিরোধী কাজ না করার অনুরোধ করা হলো।

এর আগে হাতে লেখা এক বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ জানান, অনিবার্য কারণবশত ২৫ নভেম্বর ঢাকা কলেজের সব ক্লাস স্থগিত করা হলো। কলেজ বাস ছাত্র আনার জন্য যাবে না।

মূলত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের চিকিৎসায় অবহেলার অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত বৃহস্পতিবার সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার কলেজগুলোর উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা একত্র হয়ে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে ভাঙচুর চালান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

৭ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

৮ ঘণ্টা আগে

অপ্রতীম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতীম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

৯ ঘণ্টা আগে

তেজগাঁও কলেজের মসজিদে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে

রিমান্ড শুনানির সময় আদালতপাড়ায় লোডশেডিং থাকায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে শুনানি করতে হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের হাজতখানা থেকে বের করে এজলাসে নেওয়া হয়৷ বিকেল ৩টা ৪৭ মিনিটের দিকে বিচারক আরিফুর রহমান এজলাসে উঠলেও তখনো বিদ্যুৎ আসেনি। বিচারকের পাশে প্রসিকিউশন বিভাগের কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে রা

১ দিন আগে
Advertisement