‘হাড় নেই, চাপ দেবেন না’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় জোবরা গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. মামুন মিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। গত তিনদিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার (৩ সেপ্টেম্বর) তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মামুনের একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় তার মাথার ব্যান্ডেজে লেখা আছে, ‘হাড় নেই, চাপ দেবেন না’।

চিকিৎসকরা জানান, মামুনের মাথার খুলি না থাকায় নরম অংশে কোনো চাপ পড়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে মামুনের মাথার পেছনে মারাত্মক আঘাত করা হয়। অস্ত্রোপচারে তার মাথা থেকে ১৩ টুকরো হাড় বের করা হয়েছে, যা ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছে। শারীরিক অবস্থা উন্নতি হলে দুই মাস পর এসব হাড় প্রতিস্থাপন করা হবে। এ ঘটনায় মামুনের নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হয় এবং কানের পর্দাও ফেটে যায়।

মামুনের সহপাঠীরা জানিয়েছেন, তিনি এখন ইশারার মাধ্যমে কথা বলার চেষ্টা করছেন। সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রাসেল রানা বলেন, ওর অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। মাথার হাড় টুকরো টুকরো হয়ে ভেতরে রক্ত জমাট বেঁধেছিল, এজন্য বড় অস্ত্রোপচার করতে হয়েছে।

গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, মামুনের মাথার হাড়ের চেয়ে স্থানীয় সন্ত্রাসীদের ঘরের টিনকে গুরুত্ব দিচ্ছে কিছু মিডিয়া।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরিয়ান খান রাকিব বলেন, হাড় নেই, চাপ দেবেন না এই লেখাই প্রমাণ করে কতোটা নৃশংস হামলার শিকার হয়েছে মামুন। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে।

পার্কভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার (জিএম) জিয়াউদ্দিন বলেন, তার চেতনা ফিরে এসেছে। এখন কেবিনে চিকিৎসা চলছে। মাথার খুলি খুলে সংরক্ষণ করা হয়েছে। শারীরিক অবস্থা অনুযায়ী এক-দুই মাস পর হাড় প্রতিস্থাপন করা হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক মানদণ্ডে দেশে ৫৮ হাজার ৫৯৮ চিকিৎসকের ঘাটতি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন রয়েছে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক। এ ছাড়া সরকারি হাসপাতালে অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ীও চিকিৎসকের শূন্য পদ রয়েছে ১১ হাজার ৪৯৫টি।

১১ ঘণ্টা আগে

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড়

এর আগে ছাদে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এ ক্ষেত্রে সরকার জাতীয় গ্রিডে যুক্ত হওয়া প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সাড়ে ১০ টাকা করে দেবে।

১১ ঘণ্টা আগে

সংসদে আরও ৪টি স্থায়ী কমিটি গঠিত

স্থায়ী কমিটিগুলোর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটিতে সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে (ভোলা-৩ আসনের সংসদ সদস্য)।

১২ ঘণ্টা আগে

গাজী নজরুলকে নিয়ে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর ‘বাগ্‌যুদ্ধ’

এ সময় কেবল দল থেকে বহিষ্কার নয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদ ব্যবহার করে ফ্লোর ক্রসিংয়ের দায়ে গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের ‘বুদ্ধি’ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘টিপস’ দেওয়াকে দুর্বল মানুষকে জব্দ করতে গ্রামে মেম্বার নির্বাচনে প্রার্থী দাঁড় করিয়ে দেওয়ার প্রচলিত কথার সঙ্গে তুলনা করেন

১৩ ঘণ্টা আগে
Advertisement