সরকার গঠন করতে পারলে শিক্ষায় সব বৈষম্য দূর করা হবে: মিলন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শনিবার বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন এহছানুল হক মিলন। ছবি: রাজনীতি ডটকম

বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের শিক্ষা খাতের সব বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক বিএনপি সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, আদর্শ শিক্ষকরা সমাজের শ্রেষ্ঠ সন্তান। তাই তাদের প্রাপ্য মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। জনগণের সমর্থনে যদি সরকার গঠন করা যায়, তাহলে শিক্ষা ক্ষেত্রে সব ধরনের বৈষম্য ও অব্যবস্থা দূর করা হবে।

৩১তম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শনিবার (৪ অক্টোবর) দৈনিক শিক্ষা ডটকমের কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় এহছানুল হক মিলন শিক্ষকদের গবেষণাধর্মী, সৃষ্টিশীল ও শিক্ষার্থীদের জ্ঞান বিতরণে নিবেদিতপ্রাণ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের মুখ্য আলোচক প্রবীণ শিক্ষক নেতা অধ্যাপক মো. মাজহারুল হান্নান বলেন, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষক সমাজের আত্মসমালোচনার দিন। এ দিনে শিক্ষকতার জীবনের অর্জন ও ব্যর্থতার মূল্যায়ন করা প্রয়োজন। তিনি দিবসটির ইতিহাস তুলে ধরে শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সমগ্র শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবি জানান।

অধ্যাপক হান্নান আরও বলেন, যেহেতু সরকার বেসরকারি শিক্ষকদের শতভাগ বেতন ও অন্যান্য ভাতা সরকারি কোষাগার থেকে প্রদান করে, তাই শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা কমিটির প্রয়োজন নেই। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো একই নিয়মে বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করা প্রয়োজন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই প্রবীণ শিক্ষক নেতা বলেন, যেসব শিক্ষক-কর্মচারী এরই মধ্যে অবসর নিয়েছেন, তাদের প্রাপ্য অর্থ অবিলম্বে পরিশোধ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেন। বাকশিসের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন সভা সঞ্চালনা করেন।

আলোচনায় অংশ নেন অধ্যক্ষ মুজিবুর রহমান হাওলাদার, অধ্যক্ষ রেজাউল কবির, অধ্যক্ষ সাহিদুন নাহার, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ ইউসুফ, অধ্যাপক আনোয়ার হোসেন মণ্ডল, অধ্যক্ষ জহির উদ্দিন আজম, উপাধ্যক্ষ লিয়াকত আলী, অধ্যক্ষ হোসনে জাহান, অধ্যক্ষ রাফিকা আফরোজ, অধ্যক্ষ এম এ মোনায়েম, অধ্যক্ষ শামীমা ইয়াসমিন, অধ্যক্ষ রোজিনা ইয়াসমিন, অধ্যক্ষ নিয়ামুল কবির বাবু, অধ্যাপক আমজাদ হোসেন বুলবুল, অধ্যাপক নাজির আহমদ খান, অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক শাহ আলম, অধ্যাপক মো. শহীদুল্লাহ, অধ্যাপক ফরিদা ইয়াসমিন ও অধ্যাপক আল মামুনসহ অন্য শিক্ষক নেতারা।

আলোচনায় শিক্ষকরা অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষকদের অবিলম্বে এমপিওভুক্তি, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে অভিজ্ঞতা সম্পর্কিত ২০২১ সালের কালো আইন বাতিল, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতিসহ নানা দাবি তুলে ধরেন।

শিক্ষক নেতারা আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের তহবিল থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এগুলো তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এবং আত্মসাৎ করা টাকা ফেরত আনতে হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আইনের ফাঁকফোকরে ছাড়া পাচ্ছে অপরাধীরা: আইজিপি

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কমিউনিটি ব্যাংকের উদ্যোগে ‘আমার শহর, আমার দেশ: পরিচ্ছন্নতায় বদলে যাবে বাংলাদেশ’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।

১৭ ঘণ্টা আগে

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১৮ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরের সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’ এখন ঢাকার বিআরটিএ কার্যালয়ে

একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।

২০ ঘণ্টা আগে

আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান কঠিন: শামা ওবায়েদ

এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।

১ দিন আগে
Advertisement