জবির ভর্তি আবেদন শুরু, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের প্রাথমিক ভর্তি আবেদন শুরু হয়েছে। রোববার (১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়ে, চলবে ১৫ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

এর মাধ্যমে দীর্ঘ ৪ বছর পর সমন্বিত ভর্তি পদ্ধতি গুচ্ছ (জিএসটি) থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

রোববার বিশ্ববিদ্যালয় সূত্রে প্রতিবেদকে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ভর্তিচ্ছু আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করার সময় প্রাথমিক আবেদন ফি হিসাবে ১০০ টাকা দিতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে প্রাথমিকভাবে বাছাইকৃত ১ম থেকে ৪০,০০০তম পর্যন্ত আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। যে সব আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবে তাদের ৭০০ টাকা প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণের অ্যাডমিড কার্ড ডাউনলোড করতে হবে। এবারের ভর্তি পরীক্ষায় থাকছে না সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ। ২০২১ বা ২০২২ সালে এসএসসি/সমমান ও ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

এবার ৫টি ইউনিটে মোট তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ১৪ ফেব্রুয়ারি ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি বি-ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ও ২৮ ফেব্রুয়ারি সি-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার (১ ডিসেম্বর) তারিখ দুপুর ১২টা হতে ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত ১১:৫৯ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন করতে পারবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য, আবেদন করার নিয়ম, আবেদন ফ্রি এবং জমা দেওয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( https://admission.jnu.ac.bd) এ ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারসহ অসদুপায়, শাস্তি ৬৪ শিক্ষার্থীর

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি

১ দিন আগে

মালিবাগ-মহাখালী-যাত্রাবাড়ী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

১ দিন আগে

শ্রেণিকক্ষের জনমিতিক পরিবর্তনের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার শিক্ষাব্যবস্থা?

বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স

১ দিন আগে

সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

১ দিন আগে
Advertisement