রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কলা ও মানববিদ্যা বিষয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় কলা অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই সম্মেলন শুরু হয়। ‘ইস্যুজ অ্যারাউন্ড পেডাগোজি: টিচিং-লার্নিং স্ট্রাটেজিস ইন আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ ফর দ্যা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি’ শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মুহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর রোজনানি হাশিম ও একই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রাদওয়ান জামাল ইউসুফ আল-আতরাশ। অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বক্তৃতা দেন সম্মেলনের সহ-আহ্বায়ক প্রফেসর মাসউদ আখতার, স্বাগত বক্তব্য রাখেন অপর সহ-আহ্বায়ক প্রফেসর মো. নিজাম উদ্দীন ও ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্য-সচিব প্রফেসর মো. কামাল উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বলেন, উচ্চশিক্ষা ও গবেষণায় রাবির এক বৈশ্বিক অবস্থান আছে। সাম্প্রতিক বিভিন্ন র্যাংকিংয়ে এর প্রতিফলন দেখা যায়। এই বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ জ্ঞান চর্চায় বিশেষ ঐতিহ্যের অধিকারী। সেই ঐতিহ্যের ধারা প্রবহমান রাখতে তাদের প্রয়াসের নিদর্শন এই আন্তর্জাতিক সম্মেলন আয়োজন। প্রথম দুটো সম্মেলন আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় এই ৩য় সম্মেলনও সফল হবে বলে আশা করছি।
তিনি আরো বলেন, সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধসমূহ থেকে আমরা বাংলাদেশের কলা ও মানববিদ্যাচর্চা, বিশেষ করে এর ভাষা ও সাহিত্য, সংস্কৃতি এবং বৈশ্বিক ক্ষেত্রে আমাদের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে নতুন অনেক তথ্য জানতে পারবো ও তার ভিত্তিতে সংশ্লিষ্ট ক্ষেত্রে আগামী দিনের শিক্ষা ও গবেষণা সম্পর্কে এক পথরেখা পাওয়া যাবে।
সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানের পর প্রথম দিনের কি-নোট সেশনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ইউসুফ মাহবুবুল ইসলাম। এ অধিবেশনে কি-নোট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির প্রফেসর প্যাট্রিক ডগহার্টি, মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ইমেরিটা প্রফেসর রোজনানি হাশিম ও মালয়েশিয়ার সায়েন্স ইউনিভার্সিটির ডিন প্রফেসর জাসনি বিন সুলং।
সম্মেলনের প্লেনারি সেশনে সভাপতিত্ব করেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ইমেরিটা প্রফেসর রোজনানি হাশিম। এই অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর রাদওয়ান জামাল ইউসুফ আল-আতরাশ, নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোপাল প্রসাদ পান্ডে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট এর মহাপরিচালক ড. এম. আবদুল আজিজ এবং মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর নাজাতুল আকমার বিনতি মোক্তার।
এই সম্মেলনে ৯টি ভেন্যুতে ৩৬টি সেশনে মোট ২১৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে বলে নির্ধারিত আছে। এতে ১৩টি দেশের ৪ শতাধিক গবেষক, বিশেষজ্ঞ ও রিসোর্স পারসন অংশগ্রহণ করছেন। কলা অনুষদের উদ্যোগে ৩য় বারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
ইংরেজি বিভাগের শিক্ষক রুবাইদা আখতার সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
১২ ঘণ্টা আগে
নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
১৩ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
১৪ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
১৫ ঘণ্টা আগে