১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ২২: ৪২
ছবি: সংগৃহীত

১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এনটিআরসিএ চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) এস এম মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের কথা জানানো হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৯৮৫ জন।

রাত ১০টার পর এনটিআরসিএ’র ওয়েবসাইট www.ntrca.gov.bd থেকে ফলাফল দেখতে পারবেন প্রার্থীরা। তা ছাড়া আবেদনের সময় প্রার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএস করেও টেলিটকের পক্ষ থেকে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। মৌখিক পরীক্ষা দেওয়া প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ২৩ হাজার ৯৮৫ জন উত্তীর্ণ হয়েছেন।

এদিকে, মৌখিক পরীক্ষায় অংশ নিয়েও ১ হাজার ২৫৫ জন প্রার্থী ফেল করেছেন। ভুল বিষয়ে আবেদন, মৌখিক পরীক্ষায় নিজের নাম-পরিচয় সঠিকভাবে উপস্থাপন করতে না পারায় অনেকে উত্তীর্ণ হতে পারেননি বলে জানিয়েছেন এনটিআরসিএ কর্মকর্তারা।

অন্যদিকে উত্তীর্ণদের মধ্যে যাদের বয়স ৩৫ বছর পার হয়ে যাবে, তাদের ক্ষেত্রে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বয়সে ছাড় দিতে শিক্ষা মন্ত্রণালয়ে অনুরোধ করবে এনটিআরসিএ। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন বলে এনটিআরসিএ সূত্র জানিয়েছে।

২০২০ সালের জানুয়ারিতে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ লাখ ৫১ হাজার প্রার্থী উত্তীর্ণ হন।

চলতি বছরের ২৪ সেপ্টেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয়। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম ব্যাচ ও দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দ্বিতীয় ব্যাচের পরীক্ষা নেওয়া হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’

৮ ঘণ্টা আগে

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের স্মরণে ২ দিনের কর্মসূচি

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) সকালে ক্যাম্পাসে বিশেষ দোয়া মাহফিল, স্মৃতিকথা প্রদর্শনী ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। এছাড়া এই ট্র্যাজেডি স্মরণে মাইলস্টোনের সবকটি শাখায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

৮ ঘণ্টা আগে

‘প্রশিক্ষণের ঘাটতি’ ও ‘তত্ত্বাবধানের অভাবে’ মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: তদন্ত কমিশন

গত বছরের ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এর পাইলটের উড্ডয়ন প্রশিক্ষণের ঘাটতি ছিল বলে উঠে এসেছে তদন্ত কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে। একই সঙ্গে বিমানটির পাইলটের গ্রাউন্ড সুপারভাইজার বা অফিসার কমান্ডিংয়ের যথাযথ ও পর্যাপ্ত তত্ত্বাবধানের অ

১০ ঘণ্টা আগে

৪৯ লাইসেন্স বাতিল, তালিকায় মুস্তাফা কামাল-মাসুদ চৌধুরী-নূর আলী-নিজাম হাজারী

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আদালতে অভিযোগপত্র দায়ের ও গৃহীত হয়েছে। ফলে এসব এজেন্সি ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’ লঙ্ঘন করেছে। এ কারণে এ আইনের ধারা ১৩ অনুযায়ী এসব রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে।

২০ ঘণ্টা আগে