প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে সরকার ও ইউজিসির অনুমোদন ব্যতীত পরিচালিত সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস এবং স্টাডি সেন্টারের শিক্ষা কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সোমবার (৩০ মার্চ) ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগ থেকে প্রকাশিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়। একই সঙ্গে অনুমোদন পাওয়ার লক্ষ্যে এসব প্রতিষ্ঠানকে আগামী ২৫ এপ্রিলের মধ্যে কমিশনের কাছে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, কমিশন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, সরকার ও ইউজিসির কোনো অনুমতি ছাড়াই বেশ কয়েকটি দেশি-বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার ও টিউটোরিয়াল সেন্টার পরিচালিত হচ্ছে। অনুমোদনহীন এই ধরনের প্রতিষ্ঠানের একটি তালিকা ইতিমধ্যে কমিশন কর্তৃপক্ষের হস্তগত হয়েছে।
ইউজিসি জানায়, ‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪’ অনুযায়ী দেশে এ ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনার সুস্পষ্ট বিধান রয়েছে। ওই বিধিমালার ৪(৩) এর দফা (ঝ) অনুযায়ী, অননুমোদিত প্রতিষ্ঠানগুলোকে বৈধতার আওতায় আসতে ২৫ এপ্রিল, ২০২৬ তারিখের মধ্যে কমিশনে আবেদন দাখিল করতে হবে।
কমিশনের পরিচালক মোছা. জেসমিন পারভীন স্বাক্ষরিত আদেশে আরো জানানো হয়, আবেদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে।
অন্যথায় অননুমোদিতভাবে কার্যক্রম চালিয়ে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অধিদপ্তর জানিয়েছে, সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে।
১৪ ঘণ্টা আগে
টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। প্রণোদনায় বলা হয়েছে, ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে ১০ টাকা ৫০ পয়সা দরে।
১৬ ঘণ্টা আগে
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে আদালতের নির্দেশে রংপুর কেন্দ্রীয় কারাগারে তাদের জিজ্ঞাসাবাদ করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তোফায়েল আহমেদ।
১৯ ঘণ্টা আগে
নতুন বেতন-ভাতা কাঠামো বাস্তবায়নের আগে সরকারি কর্মজীবী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-ব্যয়ের হিসাব এবং সম্পদবিবরণী প্রতিবছর হালনাগাদ করে প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
১৯ ঘণ্টা আগে