পবিপ্রবিতে লোনের কিস্তির আড়াই কোটি টাকা আত্মসাৎ, তদন্তে মিলল সত্যতা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) লোন শাখা থেকে শতাধিক কর্মকর্তা-কর্মচারীর লোনের কিস্তির টাকার হিসেব নিয়ে গড়মিল ধরা পড়েছে। ওই শাখা থেকে দীর্ঘদিন ধরে কিন্তির টাকা সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা না করে প্রায় ২ কোটি ৬০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্তে এসে প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।

রোববার (১৭ আগষ্ট) বেলা ১১টায় দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপষ বিশ্বাসের নেতৃত্বে একটি টিম পবিপ্রবিতে এসে তদন্ত কাজ শুরু করেন।

তদন্ত শেষে সহকারী পরিচালক তাপষ বিশ্বাস জানান, দুদক প্রধান কার্যালয়ের নির্দেশ মোতাবেক পবিপ্রবির লোন শাখার পেনশন বিভাগের উপ-পরিচালক রাজিব মিয়া ও ল্যাব এটেন্ডেন্ট পদে দায়িত্বরত আবু সালেহ মো. ইছার বিরুদ্ধে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারিদের লোনের কিস্তি বাবদ প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদক তদন্তে নামেন। তদন্তে তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই করে দেখা যায়, অভিযুক্ত পেনশন বিভাগের দুই কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীদের লোনের কিস্তি জমার বিপরীতে ব্যাংকের ভুয়া স্লিপ তৈরি করে আত্মসাৎ করার প্রাথমিক সত্যতা পেয়েছি। বিষয়টি পবিপ্রবির একটি অভ্যন্তরীণ নিরীক্ষার প্রতিবেদনে জানাজানি হলে পেনশন বিভাগের উপ-পরিচালক রাজিব মিয়া কিছু টাকা ব্যাংকে জমা দেন।

তিনি আরো বলেন, প্রাথমিক তদন্তে আমরা ভুক্তভোগীর নাম সংগ্রহ করেছি। তার মধ্যে পরিবহন শাখার সেকশন অফিসার সবুর খান ১ লক্ষ ৭৫ হাজার টাকা, পরিবহন শাখার হেলপার আবু জাফর সারে ৬ ছয় লক্ষ টাকা ভুয়া জমা স্লিপ দিয়ে জমা দেখিয়ে আত্মসাৎ করেছেন।

এদিকে দুদক পটুয়াখালী জেলা কার্যালয় থেকে তদন্তের টিম আসার পর পরই অভিযুক্ত পেনশন বিভাগের উপ পরিচালক রাজিব মিয়া ও ল্যাব এটেন্ডেন্ট আবু সালেহ মো. ইছা বিশ্ববিদ্যালয় থেকে চলে গেছেন।

পবিপ্রবির হিসাব শাখা সূত্রে জানা যায়, ২০১১ সাল থেকে পবিপ্রবি‘র শিক্ষক কর্মকর্তা কর্মচারী জিপিএফ‘র ১০ শতাংশ কর্তনের তহবিল থেকে রূপালী ব্যাংক পবিপ্রবি শাখার ৮৩০৫ চলতি হিসাব থেকে মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় লোন চালু করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিরা উক্ত তহবিল থেকে লোন নিয়ে মোটরসাইকেল, কম্পিউটার ক্রয় করেন এবং শর্তানুসারে নিয়মিত কিস্তি পরিশোধ করেন। কেউ কেউ আবার লোন পরিশোধ করে পুনরায় টাকা বাড়িয়ে হালনাগাদ করে নেন।

সম্প্রতি আভ্যন্তরীণ অডিট সেলের কাছে লোন ফান্ডের হিসাবের গরমিলের তথ্য ফাঁস হলে অভিযুক্ত কর্মকর্তাদ্বয় নিজেদের ভুল স্বীকার করে ৩২ লাখ টাকা জমাও দিয়েছেন।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত পেনশন বিভাগের উপ-পরিচালক রাজিব মিয়া ও ল্যাব এটেন্ডেন্ট আবু সালেহ মো: ইছার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি ।

বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক মো, ইকতেহার উদ্দিন বলেন, এ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষায় হিসেবের গড়মিল দেখা দেয়। এর পর আজকে দুদকের একটি দল বিষয়টির তদন্তে বিশ্ববিদ্যালয়ে আসেন। তবে এর আগেই এ ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আবদুল লতিফকে আহ্বয়ক করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দিবেন। প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর। প্রথম দিন টার্মিনালটি ব্যবহার করে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। তবে পুরোপুরি চালু হতে আরও প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে।

৩ ঘণ্টা আগে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত

এ ঘটনায় নিহত দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

৫ ঘণ্টা আগে

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আযাদের আপিল শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির বেঞ্চ অবকাশকালীন ছুটি শেষে বি

৫ ঘণ্টা আগে

নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্

৬ ঘণ্টা আগে
Advertisement