তাপপ্রবাহ: ঢাকাসহ ৫ জেলার স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ কাল

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২১: ১৫

অতি তীব্র তাপদাহের কারণে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল সোমবার (২৯ এপ্রিল) বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২৮ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেসব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে।

সোমবার পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঈদের ছুটির পর তাপদাহের কারণে এক সপ্তাহ ছুটি বাড়িয়ে রোববার (২৮ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। খুলে দেওয়ার দিনই বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ হওয়ার কবর পাওয়া গেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শাহবাগ এলাকায় ৩ মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি কারও

পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

১ ঘণ্টা আগে

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

২ ঘণ্টা আগে

কাতারের সাবেক আমির ও আধুনিক রাষ্ট্রের রূপকার শেখ হামাদ আর নেই

৩ ঘণ্টা আগে

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক গ্রেপ্তার

এসএসসি-২০২৬ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের এই অনিয়মের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে গতকাল শনিবার তাদের বিরুদ্ধে মামলা ও রাতেই তাদের গ্রেপ্তার করা হয়।

৩ ঘণ্টা আগে