যে মন্তব্যে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা হামিম

ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। ঢাবি শিক্ষার্থীদের এ রায়কে সম্মান জানিয়েছেন ছাত্রদল নেতা হামিম বলেছেন, শিক্ষার্থীরা যদি মনে করেন এটাই তাদের রায়, তবে সেটিকে তিনি সম্মান জানান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরফায়েড আইডিতে দেওয়া এক প্রতিক্রিয়ায় হামিম এ ঘোষণা দেন।

হামিম দাবি করেন, ‘আজকের ভোটানুষ্ঠান সার্বিকভাবে উৎসবমুখর হলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি এবং কারচুপি পরিলক্ষিত হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের রায়, তবে আমি সেই রায়কে সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমাণ।’

শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হামিম আরও লেখেন, ‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং যতদিন থাকবো আপনাদের পাশেই থাকবো।’

ফেসবুকে দেওয়া এমন বক্তব্যে রীতিমত প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা হামিম। শাহ আলম নামের একজন লিখেছেন, সঠিক সিদ্ধান্ত। এটাই নতুনত্ব এটাই জুলাইয়ের চেতনা।

সাদিকুর রহমান নামের একজন লিখেছেন, আপনার কাছে থেকে এটাই প্রত্যাশিত ছিল ভাই। এবার হয় নাই, বাট আপনি একদিন অনেক বড় নেতা হবেন।

মিলন হাসান স্বাধীন নামের একজন লিখেছেন, ভাই সহনশীলতাই নেতার গুণাবলি, যা আমরা আপনার কাছে দেখলাম।

মোহাম্মদ মিলন নামের একজন লিখেছেন, ‘আজিজুল বারী ভাইয়ের ভাতিজা বলে কথা! খানদানী বংশের খাটি রাজনীতিবিদ’।

এরকম নানা জনে নানা রকম প্রশংসায় ভাসিয়েছেন হামিমকে। হামিমের এই পোস্টে এখন পর্যন্ত ৮০ হাজারের অধিক রিঅ্যাক্ট, প্রায় ১৪ হাজার কমেন্ট এবং পোস্টটি ১৩ হাজার বার শেয়ার হয়েছে।

এখানেই শেষ নয়, ঢাবি ছাত্রদল নেতার এই পোস্টে কমেন্ট করে তাকে সাহস যুগিয়েছেন এনসিপি নেতা হাসনাত ও সারজিসও।

হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘That’s the kind of gesture a true leader makes.’ অর্থাৎ একজন সত্যিকারের নেতাই মূলত এ ধরণের আচরণ করেন।

তার এই কমেন্টেই ১১ হাজার রিঅ্যাক্ট পড়েছে।

অন্যদিকে, সারজিস আলম লিখেছেন, Our Future Leader. যাতে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার রিঅ্যাক্ট পড়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদে আরও ৪টি স্থায়ী কমিটি গঠিত

স্থায়ী কমিটিগুলোর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটিতে সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে (ভোলা-৩ আসনের সংসদ সদস্য)।

১০ ঘণ্টা আগে

গাজী নজরুলকে নিয়ে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর ‘বাগ্‌যুদ্ধ’

এ সময় কেবল দল থেকে বহিষ্কার নয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদ ব্যবহার করে ফ্লোর ক্রসিংয়ের দায়ে গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের ‘বুদ্ধি’ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘টিপস’ দেওয়াকে দুর্বল মানুষকে জব্দ করতে গ্রামে মেম্বার নির্বাচনে প্রার্থী দাঁড় করিয়ে দেওয়ার প্রচলিত কথার সঙ্গে তুলনা করেন

১১ ঘণ্টা আগে

অটোরিকশায় বসবে নম্বর প্লেট, থাকবে কিউআর কোড: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও

১২ ঘণ্টা আগে

এলএনজি টার্মিনালে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র— জানালেন রাষ্ট্রদূত

রাষ্ট্রদূতের পক্ষ থেকে এমন আগ্রহের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এফএসআরইউ দ্রুত বাস্তবায়ন ও সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। কম সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা দিতে পারলে প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।

১২ ঘণ্টা আগে
Advertisement