রাজশাহী ব্যুরো

ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাবির ইবনে হাইয়ান (৪র্থ বিজ্ঞান) ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। প্রায় ৩০ মিনিট ধরে চলা এই অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা— ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘কোটার নামে অবিচার, চলবে না চলবে না’, ‘নবম-দশম পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর’, ‘ডিপ্লোমাদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দেন।
প্রকৌশল অধিকার আন্দোলনের মুখ্য সংগঠক ও তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সিফাত আবু সালেহ বলেন, “যে দেশ প্রকৌশলীদের সম্মান দিতে জানে না, সে দেশ কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। গতকাল ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশ আমাদের ভাইদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
আরেক শিক্ষার্থী শাহরিয়ার হাসান বলেন, “ঢাকায় আমার ভাইদের ওপর হামলা হয়েছে। আমরা এর প্রতিবাদে আজ মহাসড়ক অবরোধ করেছি। অবিলম্বে হামলাকারীদের বিচার ও আমাদের দাবির বাস্তবায়ন চাই।”
এর আগে, প্রকৌশলী অধিকার আন্দোলনের অংশ হিসেবে গত সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা রংপুরে নেসকোর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। ওই সময় নেসকোর নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেনের কক্ষে সহকারী প্রকৌশলী ও বুয়েটের সাবেক শিক্ষার্থী রোকনুজ্জামানকে ডেকে নিয়ে ২০–২৫ জন ডিপ্লোমাধারী কর্মকর্তা হেনস্তা করেন এবং হত্যার হুমকি দেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনার প্রতিবাদে বুধবার ঢাকায় শাহবাগ মোড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এই পুলিশি হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আজকের কর্মসূচিতে অংশ নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
৩ ঘণ্টা আগে
আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়।
৩ ঘণ্টা আগে
পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’
৪ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করা কয়েকজন ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ অ্যাখ্যা দিয়ে গালিগালাজ করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতি কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডা শু
৪ ঘণ্টা আগে