ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো সাইবার আক্রমণ চালাচ্ছে।
রোববার দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচনের আগের দিন নানা ধরনের সাইবার আক্রমণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যেই আমাদের বিভিন্ন ফেসবুক আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজনৈতিকভাবে দুর্বল একটি গোষ্ঠী অদৃশ্য শক্তির সহায়তায় আমাদের প্রচারণা বাধাগ্রস্ত করছে।”
আবিদুল ইসলাম আরও বলেন, “ঝড়-বৃষ্টি যাই থাকুক না কেন, আগামীকাল (সোমবার) ব্যালটের মাধ্যমেই শিক্ষার্থীরা জবাব দেবে। হয়তো আমরা আর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারব না, কিন্তু শিক্ষার্থীরাই ব্যালটের মাধ্যমে আমাদের কণ্ঠস্বর হবে।”
সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, “আমাদের প্রতিনিধি ও ভাইদের আইডি ডিজেবল করা হয়েছে। আগামীকাল যদি ওই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কোনোভাবে নির্বাচিত হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীর আইডিই তারা বন্ধ করে দেবে।”
তিনি আরও অভিযোগ করেন, “পূর্বে যারা দেশপ্রেমিকতার পক্ষে কথা বলত, তাদের গুম করা হতো। আর এখন যারা দেশের পক্ষে কথা বলছে, তাদের সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা সমান অপরাধ। এই সংস্কৃতি গত ১৭ বছর ধরে আওয়ামী ছাত্রলীগের ছত্রচ্ছায়ায় চালু আছে।”

এর আগে ছাদে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এ ক্ষেত্রে সরকার জাতীয় গ্রিডে যুক্ত হওয়া প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সাড়ে ১০ টাকা করে দেবে।
১০ ঘণ্টা আগে
স্থায়ী কমিটিগুলোর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটিতে সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে (ভোলা-৩ আসনের সংসদ সদস্য)।
১১ ঘণ্টা আগে
এ সময় কেবল দল থেকে বহিষ্কার নয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদ ব্যবহার করে ফ্লোর ক্রসিংয়ের দায়ে গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের ‘বুদ্ধি’ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘টিপস’ দেওয়াকে দুর্বল মানুষকে জব্দ করতে গ্রামে মেম্বার নির্বাচনে প্রার্থী দাঁড় করিয়ে দেওয়ার প্রচলিত কথার সঙ্গে তুলনা করেন
১২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও
১৩ ঘণ্টা আগে