রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নগর ভবনে সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সভায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের আবাসন, খাবার, পরিবহন, যানজট নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা, নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণ, হেল্পডেক্স, ভ্রাম্যমান টয়লেট স্থাপনের বিষয়েসহ সার্বিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী পরিচ্ছন্ন ও শান্তির নগরী হিসেবে সারা দেশে সুনাম রয়েছে। সেই সুনামকে আরো সমুজ্জ্বল করতে চাই। যে সকল ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা আসবেন, তারা যেন রাজশাহী সম্পর্কে ভালো ধারণা নিয়ে ফেরত যান। সকলে সার্বিক সহযোগিতায় রাবির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই। রাজশাহীতে নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান আনা হচ্ছে। আগামীতে আরো আসবে, রাজশাহী হবে এডুকেশন হাব। সেই সাথে পর্যটন নগরী।
রাসিক মেয়র বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট হতে অটোরিকশা, রিকশা ও বাসে অতিরিক্ত ভাড়া আদায় এবং খাবারের বাড়তি দাম রাখা যাবে না। এটি নিশ্চিত করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অনুরোধ জানানো হবে। বোতলজাত পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা নিশ্চিতে অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম প্রস্তুত রাখা হবে। ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করতে রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে।
সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, রাবির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় প্রায় ১ লাখ ৮৫ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। সঙ্গে প্রায় সমসংখ্যক অভিভাবকরা রাজশাহীতে আসবেন। রাজশাহী শহরের সুনাম রয়েছে, সেই সুনাম ধরে রেখে সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে এই নগরীর নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। ভর্তি পরীক্ষা যেন উৎসবে পরিণত হয়। মেয়র মহোদয়ের নেতৃত্বে আজকে সমন্বয় সভা হলো। সভাটি আয়োজন করায় মেয়র মহোদয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।
রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, রাজশাহীতে সকল বিভাগ ও সংস্থার মধ্যে চমৎকার সমন্বয় রয়েছে। আমরা সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করবো। এক্ষেত্রে জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করবে।
সভায় উপস্থিত ছিলেন আরএমপি‘র ডিসি (ট্রাফিক) অর্নিবান চাকমা, আরএমপি‘র ডিসি (সিটিএসবি) মো. আব্দুর রকিব, নেসকোর প্রধান প্রকৌশলী জাকির হোসেন, রাবির উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান উল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়নু কবির, রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৫ থেকে ৭ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
৭ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১১ ঘণ্টা আগে