চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য ড. নাসিম আখতারের পদত্যাগের দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) উপাচার্যের পদত্যাগ দাবি করে তারা একটি বিবৃতি প্রকাশ করেন।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাসিম আখতার শিক্ষার্থীদের নূন্যতম সুযোগ-সুবিধা দিতে ব্যর্থ হয়েছেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে উদাসীন হওয়ায় আমরা সাধারণ শিক্ষার্থীরা তার পদত্যাগ চাই।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী বলেন, ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বগ্রহণ করার পর থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো দৃশ্যমান উন্নতি তিনি করেননি। বরং শিক্ষার্থীদের বারবার মিথ্যা আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের গঠনমূলক উন্নয়ন কার্যক্রম পিছিয়ে দিয়েছেন। তাই আমরা সকল চাঁবিপ্রবির শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা এই ব্যার্থ ভিসিকে আর দায়িত্বে দেখতে চাই না। অনতিবিলম্বে আমরা তার পদত্যাগ চাই।
এছাড়া চাঁদপুরে শিক্ষার্থীদের আন্দোলনে বাঁধা দেয়ারও অভিযোগ উঠেছে। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে শান্তি সমাবেশের আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশে চলাকালীন ভিসি নাসিম আখতার বলপ্রয়োগের মাধ্যমে ছাত্রদেরকে সমাবেশ থেকে হটিয়ে দেয়ার চেষ্টা করেন। তিনি শিক্ষার্থীদের ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন। এ সময় তাকে বলতে শোনা যায়, 'এখানে কোনো আন্দোলন চলবে না। আন্দোলন করতে চাইলে ঢাকায় যাও।'
এরপর থেকে শিক্ষার্থীরা আরও বেশি ক্ষুব্ধ হয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিবাদ জানাতে থাকেন। ইতিমধ্যে শিক্ষার্থীরা ফেসবুকে #stepdownnasimakhter হ্যাশট্যাগ ব্যবহার করে ভিসির পদত্যাগ দাবি করে ফেসবুকে পোস্ট করছেন।
এ বিষয়ে জানতে তাকে ফোন দিলে তিনি কথা বলতে রাজি হননি এবং সংযোগ কেটে দেন। পরে তাকে একাধিকবার ফোন দিলেও তাকে ব্যস্ত পাওয়া যায়।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১১ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
১১ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
১২ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
১২ ঘণ্টা আগে