প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন ১২৬

বাসস

‘শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’ এই প্রতিপাদ্য নিয়ে আগামীকাল শুরু হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ এবং প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রদান অনুষ্ঠান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহষ্পতিবার ২৭ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল ১০ টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন । এবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন ১২৬ জন। অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করবেন ৫৪ জন।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন,‘আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করেছি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছি এবং ১ লাখ ৫ হাজার ৬১৬ জন শিক্ষকের চাকরি সরকারীকরণ করেছি।’

প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালায় উল্লেখ করা হয় শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাথমিক শিক্ষার উন্নয়নে সৃজনশীল কাজে উৎসাহ ও অণুপ্রেরণা প্রদান এবং তাদের অবদানের স্বীকৃতি দিতে প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করে উজ্জীবিত করার লক্ষ্যকে সামনে নিয়েই প্রাথমিক শিক্ষা পদক প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে দৃঢ় প্রতিজ্ঞ। বিদ্যালয়গুলোতে আধুনিক ও শিশুবান্ধব করে গড়ে তোলা, সকল শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা, ঝরে পড়ার হার সহনীয় পর্যায়ে নামিয়ে আনা এবং শিক্ষার্থীদের যোগ্যতাভিত্তিক শিখন-শেখানো কার্যক্রম নিশ্চিতকরণে প্রয়োজন সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ জানান, ‘২০২২ সালে প্রাথমিক শিক্ষা পদক নীতিমালায় ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে কয়েকটি নতুন পদক সংযোজন করে মোট ১৮টি ক্যাটাগরীতে উন্নীত করা হয়। প্রাথমিক শিক্ষা পদক প্রদানের মূল লক্ষ্য হচ্ছে- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে নিজ সংস্কৃতির উন্নয়ন, আত্ম উন্নয়ন, আত্মনির্ভরশীলতা অর্জন এবং দেশ ও আন্তজার্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজ দেশের সংস্কৃতি উন্মোচন করা।’

বিদ্যালয়, ক্লাষ্টার ও উপজেলা বা থানা পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে শ্রেষ্ঠ শিক্ষক, শিশু শিল্পী, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা এবং কর্মচারীকে পদক ও সনদ দেওয়ার মাধ্যমে তাদের উৎসাহিত করতে কাজের স্বীকৃতি প্রদান করা হবে বলেও জানান তিনি।

সচিব বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ ব্যক্তিদের পুরস্কৃত করা হয়। সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক নৈপুণ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য পদক ও সনদ প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়। এবার তিন ক্ষেত্রে ১৮ ক্যাটাগরীতে ১২৬ জন পদক পাচ্ছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নেই: সেতুমন্ত্রী

মন্ত্রী বলেন, অধিকাংশ রুটে এখনো টিকিট পাওয়া যাচ্ছে, যদিও কিছু রুটে টিকিট আগেই শেষ হয়ে গেছে। সামগ্রিকভাবে যাত্রীরা নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি যেতে পারছেন। গত ১৫-২০ দিনের প্রস্তুতি, পরিবহন মালিক-শ্রমিক এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

৭ ঘণ্টা আগে

নিরাপত্তা প্রধান হত্যার প্রতিশোধে ইসরায়েলে ‘ক্লাস্টার ওয়ারহেড’ হামলা ইরানের

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত (গুচ্ছ বোমা) ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে তেহরান। আজ বুধবার (১৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।

৭ ঘণ্টা আগে

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ইসলামিক ফাউন্ডেশন জানায়, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতির দায়িত্ব পালন করবেন। বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটো

৭ ঘণ্টা আগে

ঈদের চাঁদ দেখতে কাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

ঈদুল ফিতরের দিনক্ষণ ঠিক করতে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠেয় এই সভায় সারাদেশের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। দেশের কোথাও চাঁদ দেখা গেলে তা নির্দিষ্ট টেলিফোন নম্বরে বা স্থান

৮ ঘণ্টা আগে