নিষিদ্ধ নয়, ছাত্ররাজনীতির যৌক্তিক সংস্কার দাবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নিষিদ্ধ নয়, বরং ছাত্ররাজনীতির যৌক্তিক সংস্কার করতে হবে বলে জানিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতি ও শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া শীর্ষক এক আলোচনা সভায় তারা এই মত দেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন—ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ইসলামি ছাত্র আন্দোলনের ঢাবি শাখার সভাপতি ইয়াসিন আরাফাত, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের মিডিয়া ও প্রচার সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হকসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।

ছাত্রনেতারা যৌক্তিক সংস্কারের পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থে ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় গাজী নজরুলও গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইল পুলিশ

গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার এ তথ্য জানিয়েছেন। সোমবার দুপুর ২টা ২২ মিনিটে আসামিদের আদালতের হাজতখানায় নেওয়া হয়েছে।

২ ঘণ্টা আগে

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতির দিকে থাকলেও দেশে মধ্যরাতে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

৩ ঘণ্টা আগে

২য় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় প্রথম স্ত্রী গ্রেপ্তার, গ্রেপ্তার হবেন গাজী নজরুলও

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, সংসদ সদস্য হওয়ায় গাজী নজরুলকে গ্রেপ্তারের বিষয়ে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। সেসব প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

৫ ঘণ্টা আগে

সাগরে সুস্পষ্ট হলো লঘুচাপ, ৬ এলাকায় ঝড়ের পূর্বাভাস

ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে পূর্ব অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।

৬ ঘণ্টা আগে
Advertisement