রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, দুই হলে তল্লাশি

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) রাত থেকে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে একই রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়–২৪ ও মতিহার হলে যৌথভাবে তল্লাশি অভিযান চালায় পুলিশ, প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসন। অভিযানে পাঁচজন অনাবাসিক শিক্ষার্থীকে অবস্থান করতে দেখা যায়। তাঁদের সোমবারের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট হল প্রশাসন।

আবাসিক হলে পুলিশের তল্লাশি অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “বিশ্ববিদ্যালয়ের হলে পুলিশের কাজ কী? যদি পুলিশের কাজ থাকে, তাহলে প্রভোস্টের দায়িত্ব কী?” তিনি এই তল্লাশিকে “শিক্ষার্থীদের জন্য অসম্মানজনক ও উদ্বেগজনক” বলে মন্তব্য করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “দুটি হলে যৌথ তল্লাশিতে মতিহার হলে তিনজন এবং বিজয়–২৪ হলে দুজন অনাবাসিক শিক্ষার্থী পাওয়া গেছে। তাঁরা সংশ্লিষ্ট হলেরই ছাত্র। তবে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে হল ত্যাগের জন্য। শিক্ষার্থীরা দায়িত্বশীল আচরণ করছেন, আগের তুলনায় হলে পরিস্থিতি অনেক ভালো।”

নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে অন্তত ৩০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট।

উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব জানান, রাকসু ও অন্যান্য নির্বাচনের দিন সাদাপোশাক ও ইউনিফর্মধারী মিলিয়ে প্রায় দুই হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তাও নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১১ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরের সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’ এখন ঢাকার বিআরটিএ কার্যালয়ে

একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।

১৩ ঘণ্টা আগে

আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান কঠিন: শামা ওবায়েদ

এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।

১৫ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে ‘সুপারসেল কারবাজার’ চালু

প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।

১৫ ঘণ্টা আগে
Advertisement