প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ১১ হাজার ৭৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জুলাই আন্দোলেনর পরিচিত মুখ ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বি। স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ফলাফল ঘোষণার পর ফেসবুকে দেওয়া প্রতিক্রিয়ায় সানজিদা তন্বি লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ... নির্বাচনী কঠিন যাত্রায় যারা আন্তরিকভাবে আমাকে হেল্প করেছো/করেছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আর যারা ভোট দিয়েছেন, আমার ওপর আস্থা রেখেছেন; তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি আপনাদের আস্থা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। ‘গবেষণা ও প্রকাশনা সম্পাদক’ পদে অন্য প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতেও আগ্রহী আমি। আপনারা আমাকে পরামর্শ দিয়ে পাশে থাকবেন।’’
গত বছরের ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলেন তন্বি। নিজের প্রার্থিতা ঘোষণার পর তার সম্মানে ওই পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)সহ ছয়টি সংগঠন। এজন্য সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন তিনি।

স্থায়ী কমিটিগুলোর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটিতে সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে (ভোলা-৩ আসনের সংসদ সদস্য)।
১০ ঘণ্টা আগে
এ সময় কেবল দল থেকে বহিষ্কার নয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদ ব্যবহার করে ফ্লোর ক্রসিংয়ের দায়ে গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের ‘বুদ্ধি’ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘টিপস’ দেওয়াকে দুর্বল মানুষকে জব্দ করতে গ্রামে মেম্বার নির্বাচনে প্রার্থী দাঁড় করিয়ে দেওয়ার প্রচলিত কথার সঙ্গে তুলনা করেন
১১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও
১২ ঘণ্টা আগে
রাষ্ট্রদূতের পক্ষ থেকে এমন আগ্রহের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এফএসআরইউ দ্রুত বাস্তবায়ন ও সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। কম সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা দিতে পারলে প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।
১২ ঘণ্টা আগে