কম খরচে মানসম্মত নিউরোলজি সেবা দেবে ব্রেইন ফাউন্ডেশন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কম খরচে মানসম্মত নিউরোলজি সেবা দেওয়ার প্রত্যয় গড়ে ওঠা বাংলাদেশ ব্রেইন ফাউন্ডেশন আয়োজিত এক ডক্টরস সেমিনারে বক্তারা সেবার মনোভাব নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

নিউরোলজি বিষয়ক সেবা সীমিত পরিসরে শুরু করার প্রস্তুতি হিসেবে ঢাকার তোপখানা রোডের সেগুনবাগিচায় ব্রেইন ফাউন্ডেশন এর কার্যালয়ে শনিবার বিকেলে নিউরোলজি বিষয়ক এক ডক্টরস সেমিনার অনুষ্ঠিত হয়। সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালের নিউরো সার্জনেরা এতে অংশ নেন।

ব্রেইন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রখ্যাত নিউরোসার্জন অধ্যাপক ডা. মোহাম্মদ রাজিউল হক সেমিনারে বলেন, স্বাস্থ্যখাতে সরকারি বরাদ্দে বড় ধরনের বৈষম্য ও অনিয়ম রয়েছে। যে কারণে বেসরকারি খাতে এ ধরনের উদ্যোগ খুবই প্রয়োজন। তিনি বলেন, ফাউন্ডেশনের লক্ষ্য হবে-লো কস্ট হাইয়েস্ট সার্ভিস।

সরকারের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিচালক ড. মোস্তাফিজুর রহমান স্বাস্থ্য খাতে সরকারের পাশাপাশি বেসরকারি এমন উদ্যোগ আরো বিকশিত হওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি বলেন, মানুষের জন্য কাজ করার চেয়ে বড় তৃপ্তি আর কিছুতেই নেই।

সেমিনারে বক্তব্য রাখেন ব্রেইন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. শফিকুর রহমান তরুন, ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: ইসমে আজম জিকো, সরকারের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, সংগঠক অঞ্জন কুমার দে, ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি জেমী হাফিজ প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ময়নাতদন্তের জন্য তোলা হচ্ছে সেলিম ও ছেলে শান্তর মরদেহ

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। ওই সময়ের পরিস্থিতির কারণে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল।

৪ ঘণ্টা আগে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে আইএমএফের শর্ত নেই: উপদেষ্টা জাহেদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে। তবে সফরে বোয়িং কোম্পানির সঙ্গে বৈঠক বা এ বিষয়ে নিশ্চিত কোনো কর্মসূচি রয়েছে কিনা, তা জানা নেই বলে জানান।

৪ ঘণ্টা আগে

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: গাজী নজরুলের বিরুদ্ধে মামলা তদন্তে ডিবি

এর আগে গতকাল সোমবার এই মামলায় গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা খানমের এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ওই দিন বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল এ আদেশ দেন।

৪ ঘণ্টা আগে

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’

সকাল সাড়ে আটটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। পরে তারা ফটকের সামনে অবস্থান নিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

৪ ঘণ্টা আগে
Advertisement